চুয়াডাঙ্গার বদরগঞ্জ বাজারে অগ্নিকাণ্ড

আপলোড তারিখঃ 2025-03-19 ইং
চুয়াডাঙ্গার বদরগঞ্জ বাজারে অগ্নিকাণ্ড ছবির ক্যাপশন:


চুয়াডাঙ্গা সদর উপজেলার বদরগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে চারটি ফার্নিচার কারখানাসহ দুটি দোকান সম্পূর্ণ পুড়ে যায়। গতকাল মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, বাজারের একটি ফার্নিচার কারখানা থেকে প্রথম আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত পাশের দোকান ও কারখানায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মীরা রাত দেড়টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানিয়েছেন, চারটি ফার্নিচারের কারখানা, একটি চায়ের দোকান ও একটি চুল কাটা (সেলুন) দোকান আগুনে পুড়ে গেছে। এতে অন্তত ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তারা দাবি করেছেন।

চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম সরকার বলেন, প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আমরা আগুন নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। ঘটনাটি সম্পর্কে জানতে ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)