আলমডাঙ্গার মুন্সিগঞ্জ পুলিশ ক্যাম্পে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2025-03-18 ইং
আলমডাঙ্গার মুন্সিগঞ্জ পুলিশ ক্যাম্পে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত ছবির ক্যাপশন:

আলমডাঙ্গার মুন্সিগঞ্জ পুলিশ ক্যাম্পে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় পুলিশ ক্যাম্প চত্বরে এ আয়োজন করা হয়। সর্বসাধারণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছানো, পুলিশের নিকট সমাজের প্রান্তিক পর্যায়ের মানুষের প্রত্যাশা এবং জনসাধারণের অংশীদারিত্বমূলক কমিউনিটি ও পুলিশিং কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে এ আয়োজন করে ক্যাম্প পুলিশ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) কনক কুমার দাস।

তিনি ভুক্তভোগীদের উপস্থাপিত নানা সমস্যার সমাধানকল্পে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, পুলিশ জনগণের সেবক হয়ে সবসময় পাশে থেকে কাজ করছে। পুলিশের পাশাপাশি ছাত্রসমাজ ও সাধারণ জনগণের দায়িত্ব মাদক, মানবপাচার, জুয়া, আত্মহত্যা ও বাল্যবিবাহ প্রতিরোধ, ইভটিজিং এবং সমাজবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। মাদকের সঙ্গে কোনো আপস নেই। মাদক বিক্রেতা ও সেবনকারীসহ যেকোনো অপরাধীদের ব্যাপারে তথ্য দেওয়ার জন্য সবাইকে আহ্বান জানান তিনি।
এসময় আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মু. মাসুদুর রহমানসহ আগত সেবা প্রত্যাশী, কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)