কার্পাসডাঙ্গায় জোরপূর্বক ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

আপলোড তারিখঃ 2025-03-18 ইং
কার্পাসডাঙ্গায় জোরপূর্বক ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ছবির ক্যাপশন:

দামুড়হুদার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কানাইডাঙ্গা গ্রামে ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। গতকাল সোমবার সকাল ১০টার দিকে বৃত্তি পাড়ায় আ. খালেকের ছেলে ইকবালের ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট করা হয় বলে অভিযোগ করেছেন তিনি।

ইকবাল অভিযোগ করেন, গ্রামের কলম বিশ্বাসের ছেলে আশাদুল, আ. হামিদের ছেলে আজিজুল, আলমের ছেলে ফারুক, স্বপনের ছেলে সিদ্দিক, তারিকুল ও সাদেকের নেতৃত্বে তার ঘরবাড়ি ভাঙচুর করা হয়। এ সময় তারা তার ব্যবসার ২ লাখ টাকা ও ৫ ভরি সোনার গহনা লুট করে নেয়। এছাড়া, তারা তার জমি দখলের চেষ্টা চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

ঘটনার পরপরই দামুড়হুদা মডেল থানার এসআই সাহারা খাতুন ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তিনি বলেন, ‘উভয় পক্ষকে থানায় ডেকে বিষয়টি সম্পর্কে ব্যবস্থা নেওয়া হবে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)