আলমডাঙ্গায় জামায়াতের ইফতার মাহফিল

আপলোড তারিখঃ 2025-03-18 ইং
আলমডাঙ্গায় জামায়াতের ইফতার মাহফিল ছবির ক্যাপশন:

আলমডাঙ্গায় জামায়াতে ইসলামীর ইউনিয়ন শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে প্রথান অতিথি থেকে বক্তব্য দেন মাসুদ পারভেজ রাসেল। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘সমাজে ইনসাফ কায়েম করতে পারলে সমস্ত ক্ষেত্রে অশান্তি দূর হবে। রাসূলের আদর্শ অনুযায়ী জীবনের সমস্ত কিছু বাস্তবায়ন করলে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন এবং রাষ্ট্রীয় জীবন সুন্দর হবে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন আমাদের জীবনের একমাত্র লক্ষ্য হওয়া উচিৎ। বাংলাদেশের মানুষের স্বপ্ন বাস্তবায়নের জন্য ন্যায় ও ইনসাফের কোন বিকল্প নেই।’

গতকাল সোমবার বিকেল সাড়ে ৫টায় আসমানখালী মাধ্যমিক বিদ্যালয় মাঠে গাংনী ইউনিয়ন জামায়াতের উদ্যোগে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গাংনী ইউনিয়ন আমির আব্দুস সালামের সভাপতিত্বে ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সমাজ কল্যাণ সম্পাদক আলতাফ হোসেন, জেলা যুব বিভাগের সম্পাদক নূর মোহাম্মদ হুসাইন টিপু, গাংনী-আসমানখারী সাংগঠনিক থানা আমীর আব্বাস উদ্দিন, চুয়াডাঙ্গা পৌর জামায়াতের আমির অ্যাড. হাসিবুল ইসলাম, গাংনী-আসমানখালী সাংগঠনিক শাখার নায়েবে আমির মনির উদ্দিন ও সেক্রেটারি কামরুল হাসান সোহেল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)