ছবির ক্যাপশন:
মেহেরপুরে আইন-শৃঙ্খলাসহ বিভিন্ন কমিটির সভা : চুয়াডাঙ্গায় জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলার মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির সভায় জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ বলেছেন, ‘জেলাতে অশ্লীল মেলার আয়োজন বন্ধে প্রতি বছরের নভেম্বর মাসে সপ্তাহ ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। যেখানে থাকবে নাটক, যাত্রাপালাসহ বিভিন্ন ধরনের দেশীয় সাংস্কৃতি অনুষ্ঠান। গতকাল রবিবার সকাল ১০টার সময় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সর্বমহল থেকে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট’র প্রশংসা করে এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানানো হয়। এ রকম আয়োজন অব্যহত থাকলে যুব সমাজ মাদকের হাত থেকে রক্ষা পাবে বলে মন্তব্য করা হয়। এছাড়াও সভায় মাদক, জঙ্গীবাদ, বাল্যবিবাহ, নারী নির্যাতন প্রতিরোধসহ পাসপোর্ট অফিস, বিআরটিএ অফিসসহ সকল সরকারী-বেসরকারী অফিসের অনিয়ম দুর্নীতি বন্ধে আলোচনা করা হয়।
এ সময় জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ তাঁর বক্তব্যে আরো বলেন, বাংলাদেশের মধ্যে চুয়াডাঙ্গা জেলা আত্মহত্যায় ২য় এবং বাল্যবিবাহে ৪র্থ তম স্থানে অবস্থান করছে। বাল্যবিবাহ বন্ধে আইনানুগভাবে কাজ করা হচ্ছে এ বিষয়ে কোন ছাড় দেওয়া হবে না। ফুটপথ সরকারী জায়গা দখলমুক্ত করাসহ কোচিং বানিজ্য বন্ধে কাজ করা হচ্ছে। তাছাড়া সকল ইঠভাটা মালিকদের উদ্দেশ্যে বলেন, ‘চাঁদাবাজীদের ভয় পাবার কিছু নাই সময় এসেছে প্রতিরোধ করার। সেই সাথে সকল অফিসে দালাল চক্রের প্রতি হুশিয়ারী উচ্চারণ করে বলেন, সময় দেওয়া হবে না দালাল ধরে ধরে আটক করা হবে। সভায় আরো বক্তব্য রাখেন পুলিশ সুপার মাহবুবুর রহমান-পিপিএম, সিভিল সার্জন ডা. দিলীপ কুমার রায়, পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার মৃণাল কান্তি দে, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নান, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম, জীবননগর উপজেলা নির্বাহী অফিসার সেলিম রেজা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তরিকুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহা. কলিমুল্লাহ, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নানসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
মেহেরপুর অফিস জানিয়েছে, মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, চোরাচালান প্রতিরোধ, এসিড নিয়ন্ত্রন, মামলা মনিটরিং, মাদক পাচার ও মানবিক উন্নয়ন কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকালে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক পরিমল সিংহ’র সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, স্থানীয় সরকারের উপ-পরিচালক খায়রুল হাসান, সিভিল সার্জন ডা. জিকেএম সামসুজ্জামান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এসএম মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মোস্তাফিজুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ উজ্জামান, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আখতার, গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার বিশ্বরঞ্জিত গোলদার, জেলা আনছার কমান্ডার রশিদ, জেলা আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-সহকারি পরিচালক বশির আহমেদ, মুজিবনগর বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ুব হোসেন, মহাজনপুর ইউপি চেয়ারম্যান আমাম হোসেন মিলু, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আশকার আলী প্রমুখ।
