দর্শনা কেরুজ শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের কমিটি বাতিল ঘোষণা

আপলোড তারিখঃ 2025-03-17 ইং
দর্শনা কেরুজ শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের কমিটি বাতিল ঘোষণা ছবির ক্যাপশন:

দর্শনা কেরুজ শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের ২০২৪-২৫ এর নির্বাচিত কমিটির কার্যক্রম বাতিল ঘোষণা করা হয়েছে। কেরুজ ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান গতকাল রোববার এক পত্রে এই কমিটি বাতিল ঘোষণা করেন। কমিটির মেয়াদ ২ বছর অতিবাহিত হওয়ায় কেরুজ শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের গঠনতন্ত্র অনুচ্ছেদ-১৮ অনুযায়ী কার্যনির্বাহী কমিটি বাতিল করা হয়েছে। তিনি আরও জানান, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের শ্রম ও দপ্তরের আওতাধীন কুষ্টিয়া আঞ্চলিক শ্রম অধিদপ্তর ও কেরুজ শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের গঠনতন্ত্রের অনুচ্ছেদ-১৮ অনুযায়ী কার্যনির্বাহী কমিটি বাতিল বলে কেরুজ সকল পর্যায়ের কর্মকর্তা, কর্মচারী, সকল দপ্তর ও বিভাগকে জানিয়ে দিয়েছেন। ফলে এখন থেকে কেরুজ শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন-২০২৪-২৫ এর নির্বাচিত কমিটির সকল প্রকার কার্যক্রম অকার্যকর হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)