ছবির ক্যাপশন:
কুড়–লগাছী হাইস্কুল চত্বরে দলীয় কর্মী সভায় কেন্দ্রীয় যুবলীগ নেতা হাশেম রেজা
গ্রামে গ্রামে নতুন কর্মী তৈরী ও ঝিমিয়ে পড়া আওয়ামীলীগের নেতাকর্মীদেরকে নতুন করে উজ্জীবিত করার আহ্বান জানিয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক হাশেম রেজা বলেছেন, আর মাত্র অল্প কিছুদিন পরেই জাতীয় নির্বাচন। তাই এখন আর আমাদের বসে থাকার সময় নেই, গ্রাম-গঞ্জে, হাট-বাজারে, মহল্লা ও জনপদে যে যে ভাবে পারেন, দ্বিগুন উদ্দীপনা ও কর্মস্পৃহা নিয়ে নেমে পড়–ন। ঘরে ঘরে যান, উঠান বৈঠক করুন, প্রয়োজনে বাড়ি বাড়ি যেয়ে সেখানে মা-বোনদের সাথে কথা বলুন। আমাদের সরকারের সাফল্যের সংবাদ তাদেরকে বলুন, আগামী নির্বাচনে নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি করুন।
গতকাল শনিবার বিকাল ৪টার সময় হাশেম রেজার বাড়ি সংলগ্ন কুড়–লগাছী হাইস্কুল চত্বরে দলীয় কর্মী সভায় উপস্থিত নেতা-কর্মীর উদ্দেশ্যে তিনি উপরোক্ত কথাগুলি বলেন।
দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সভায় জাতীয় দৈনিক আমার সংবাদ’র সম্পাদক হাশেম রেজা ২৬ এপ্রিল এলাকায় ফিরে দলীয় নেতা-কর্মী ও অনুসারীদেরকে সাথে নিয়ে এ পর্যন্ত চুয়াডাঙ্গা-২ আসনের সমস্ত এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দূর্গা উৎসবে ৪৯ টি পূজা মন্দির পরিদর্শন, তাদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান, গণসংযোগ, শো-ডাউন, পথসভা ও কর্মী সভা করেছেন তার বিশদ বিবরন দেন।
কর্মী সভায় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা মুক্তিযোদ্ধা রেজাউল করিম, দৈনিক আমার সংবাদ’র জেলা প্রতিনিধি সাংবাদিক আজাদ হোসেন, দামুড়হুদা উপজেলা প্রতিনিধি জিল্লুর রহমান মধূ, জীবননগর উপজেলা প্রতিনিধি মনিরুল ইসলাম, জীবননগর বঙ্গবন্ধু প্রজন্মলীগের সেক্রেটারী শরীফুল ইসলাম মিন্টু, যুবলীগ নেতা জহিরুল ইসলাম, শাহবুদ্দীন, ছাত্রলীগ নেতা আ.হাকিম, লিটন, রিপন, রঞ্জু প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা হাজী মফিজ, সরফরাজ উদ্দীন, নাটুদহ ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মোশারফ হোসেন তরফদার,রায়পুর ইউনিয়নের যুবলীগ নেতা কবির, মোহাম্মদ আলী, জাফর, শামীম ,মুছা, আন্দুল বাড়িয়ার জাহিদুল ইসলাম, সীমান্তর বিল্লু, জাকির, বিল্লাল, সাহাদত হোসেন শান্ত, প্রবল কুমার, উথলীর ছাত্রলীগ নেতা তাজমুল হক, মিয়াজী খান এবং হাসান আল বাখার ডলার প্রমুখ।
