অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ১০ বাংলাদেশি আটক

আপলোড তারিখঃ 2025-03-17 ইং
অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ১০ বাংলাদেশি আটক ছবির ক্যাপশন:

মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) অভিযান চালিয়ে অবৈধভাবে সীমান্ত পারাপারকারী ১০ বাংলাদেশি নাগরিককে আটক করেছে। গতকাল রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল রোববার সকালে মহেশপুর ব্যাটালিয়নের অধীনস্থ কুসুমপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকা চাপাতলা গ্রামের মো. আবুল কালামের আম বাগানের সামনে পাকা রাস্তার ওপরে নায়েক মো. জাহাঙ্গীর কবিরের নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে বাংলাদেশি তিন নাগরিককে আটক করা হয়।

এছাড়া ভোরে ৫৮ বিজিবির অধীনস্থ বাঘাডাঙ্গা বিওপির দায়িত্বপূর্ণ এলাকা বাঘাডাঙ্গা গ্রামের ভুট্টা খেতের মধ্যে সুবেদার আসাদুজ্জামান বিশ্বাসের নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে বাংলাদেশি নাগরিক ৬ জন (নারী-৪ এবং শিশু-২) ধুরকে আটক করা হয়। একই দিন সকালে পলিয়ানপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকা ছয়ঘড়িয়া গ্রামের মো. সাইফুলের কলা বাগানের দক্ষিণ পাশে কাঁচা রাস্তার ওপরে হাবিলদার মো. জুয়েল হোসেনের নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে বাংলাদেশি একজন নাগরিককে আটক করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)