কুড়ুলগাছিতে জামায়াতের ইফতার মাহফিল

আপলোড তারিখঃ 2025-03-17 ইং
কুড়ুলগাছিতে জামায়াতের ইফতার মাহফিল ছবির ক্যাপশন:

দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়ন জামায়াতের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেল সাড়ে পাঁচটার দিকে কুড়ুলগাছি মাধ্যমিক বিদ্যালয় চত্বরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। কুড়ুলগাছি ইউনিয়ন জামায়াতের আমির সদেকিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মো. আজিজুর রহমান।

এতে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা ইউনিট সদস্য মো. আব্দুর রউফ ও দর্শনা থানা আমির রেজাউল করিম। এছাড়া উপস্থিত ছিলেন দর্শনা থানা সেক্রেটারি মাহাবুবুর রহমান টুকু, সহকারী সেক্রেটারি মাওলানা মো. মাজহারুল ইসলাম, থানা কর্মপরিষদ সদস্য মো. সাইদুর রহমান মাস্টার, জিয়াউর রহমান মুহুরি ও চুয়াডাঙ্গা জেলা মাজলিসুল মুফাসসিরিন সভাপতি মাওলানা মো. আবুজার গিফারী।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের দামুড়হুদা উপজেলা সভাপতি আল ফাহাদ সবুজ। কুড়ুলগাছি ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুস সাত্তারের সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মো. শহিদুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুড়ুলগাছি ইউনিয়ন নায়েবে আমির মাওলানা মো. হাফিজুর রহমান, ১ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি মাওলানা আব্দুল আলিম, ২ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি বাবুল আক্তার, ৩ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি ও কুড়ুলগাছি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সরফরাজ উদ্দিন প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)