সভাপতি হলেন চুয়াডাঙ্গার মেহেদী হাসান বাবু খাঁন

আপলোড তারিখঃ 2025-03-17 ইং
সভাপতি হলেন চুয়াডাঙ্গার মেহেদী হাসান বাবু খাঁন ছবির ক্যাপশন:

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন চুয়াডাঙ্গার সন্তান মেহেদী হাসান বাবু খাঁন। গত শনিবার (১৫ মার্চ) সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা ও সাধারণ সম্পাদক নাজমুল হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে আংশিক এ কমিটির অনুমোদন দেয়া হয়। সদ্য অনুমোতি এই কমিটি আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবে।
চুয়াডাঙ্গা জেলার গড়াইটুপি ইউনিয়নের সুজাতপুর গ্রামের মুসা খানের ছেলে মেহেদী হাসান বাবু খাঁন একজন সক্রিয় ছাত্রনেতা হিসেবে পরিচিত। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া ২০২৪ সালের ছাত্র-জনতার জুলাই আন্দোলন তথা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৫৮ সদস্যবিশিষ্ট সমন্বয়ক কমিটিতে সহ-সমন্বয়কের দায়িত্ব পালন করছেন তিনি। এছাড়া তিনি চুয়াডাঙ্গা জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতিও।

মেহেদী হাসান বাবু খাঁন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়ায় তাকে চুয়াডাঙ্গা জেলা গণঅধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শুভেচ্ছা জানিয়েছেন। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার এই কমিটিতে সিনিয়র সহসভাপতি হিসেবে আব্দুর সবুর (ইফতি), সহসভাপতি ফুয়াদ হাসান ও নুরুজ্জামান সরকার নিরব, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রাহাত, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম এবং যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে গোলাম রাব্বি ও বোরহান আবির দায়িত্ব পেয়েছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)