ওয়েভ ফাউন্ডেশনের ‘গো গ্রীন’ কর্মসূচির আওতায় পরিবেশবান্ধব কৃষি প্রকল্পের যাত্রা

আপলোড তারিখঃ 2025-03-16 ইং
ওয়েভ ফাউন্ডেশনের ‘গো গ্রীন’ কর্মসূচির আওতায় পরিবেশবান্ধব কৃষি প্রকল্পের যাত্রা ছবির ক্যাপশন:


চুয়াডাঙ্গায় ওয়েভ ফাউন্ডেশনের ‘গো গ্রীন’ কর্মসূচির আওতায় দুটি নতুন প্রকল্পের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। গতকাল শনিবার বেলা ৩টায় চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কোষাঘাটায় অবস্থিত গো গ্রীন সেন্টারে ‘প্রতিবেশ বান্ধব ও নিরাপদ খাদ্য উৎপাদন পদ্ধতি সম্প্রসারণকল্পে এগ্রোইকোলজিক্যাল লার্নিং সেন্টার প্রতিষ্ঠা’ শীর্ষক ভ্যালু চেইন প্রকল্প এবং ‘টেকসই প্রবৃদ্ধির জন্য ফলের ভ্যালু চেইন ব্যবস্থা উন্নত করা এবং জঊঈচ (Resource Efficient Clean Production) অনুশীলন প্রতিষ্ঠা’ নতুন প্রকল্প দুটির যাত্রা বিষয়ক এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। এতে কৃষক, নীতিনির্ধারক, সরকারি কর্মকর্তা ও কৃষি বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। সভায় প্রকল্প দুটির সম্ভাবনা ও লক্ষ্য নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘নতুন এই প্রকল্প দুটি আধুনিক কৃষি প্রযুক্তি, নিরাপদ খাদ্য উৎপাদন ও পরিবেশবান্ধব কৃষি চর্চাকে এগিয়ে নিয়ে যাবে।’
তিনি বলেন, ‘ওয়েভ ফাউন্ডেশনের এই উদ্যোগ চুয়াডাঙ্গার কৃষি খাতের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। টেকসই কৃষি, নিরাপদ খাদ্য উৎপাদন ও পরিবেশবান্ধব কৃষি চর্চার প্রসার ঘটাতে এই প্রকল্প দুটি উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করছি।’
ওয়েভ ফাউন্ডেশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, ওয়েভ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মহসিন আলী, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার তিথী মিত্র, দামুড়হুদা উপজেলা প্রাণিসম্পদ অফিসার নীলিমা আক্তার হ্যাপী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) দেবাশীষ কুমার দাস।
গো গ্রীন সেন্টারের সিনিয়র সমন্বয়কারী কামরুজ্জামান যুদ্ধের সঞ্চালনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দৈনিক পশ্চিমাঞ্চলের সম্পাদক ও প্রকাশক আজাদ মালিথা, চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট মানিক আকবর, দামুড়হুদা থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির, দর্শনা থানা লোকমোর্চার সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বুলেট।
অনুষ্ঠানে সংস্থার উপপরিচালক জহির রায়হান শুভেচ্ছা বক্তব্য দেন। প্রকল্পের বিস্তারিত ধারণা ব্যাখ্যা করেন সহকারী পরিচালক নির্মল দাস। ‘গো গ্রীন’ কর্মসূচির সামগ্রিক কার্যক্রম উপস্থাপন করেন সংস্থার উপপরিচালক নাজমা সুলতানা লিলি। উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সাজিবুল ইসলাম সজিব

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)