ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা নাগরিক উন্নয়ন কমিটি ও বণিক সমিতির উদ্যোগে পৃথখ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার আলমডাঙ্গা লায়লা কনভেনশন হলে নাগরিক উন্নয়ন কমিটির ইফতারে সভাপতিত্ব করেন নাগরিক উন্নয়ন কমিটির সভাপতি সিরাজুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন মাও. মো. শাফায়েতুল ইসলাম হিরো। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তিলাওয়াত হাফেজ মওলানা জাকারিয়া।

নওলামারি মাদ্রাসার শিক্ষক শাহিন সাহিদের উপস্থাপনায় উদ্বোধনী বক্তব্য দেন নাগরিক উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক ডা. আব্দুল্লাহিল আল মামুন। তিনি নাগরিক উন্নয়ন কমিটিরর লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে আলোকপাত করেন। বক্তব্য দেন সাবেক এমপি মকবুল হোসেন, রুপালী ব্যাংকের ম্যানেজার আব্দুল খালেক, আলমডাঙ্গা নাগরিক উন্নয়ন কমিটির আহŸায়ক সিরাজুল ইসলাম, আলমডাঙ্গা মহিলা কলেজের প্রভাষক শফিউল আলম বকুল, লিয়াকত টাওয়ার স্বত্বাধিকারী বীর মুক্তিযোদ্ধা ডা. লিয়াকত আলী। এছাড়া উপস্থিত ছিলেন আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মন্টু, সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম আজম, ঠিকাদার ও সাবেক চেয়ারম্যান আজিবর রহমান, বিএনপি নেতা আনিছুর রহমান, সাবেক পৌর কাউন্সিলর শরিফুল ইসলাম প্রমুখ। এদিকে আলমডাঙ্গা বণিক সমিতির, সভাপতি আরেফিন মিয়া মিলন ও সাধারণ সম্পাদক খন্দকার আব্দুল্লাহ আল মামুন। ,বণিক সমিতির সহ-সভাপতি হাফিজুর রহমান,হাজী রফিকুল আলম,কোষাধ্যক্ষ মো. আলাউদ্দিন,যুগ্ম সম্পাদক শরিফুল ইসলাম ও জাহাঙ্গির আলম,ক্রীড়া সম্পাদক হাবিবুর রহমান,সদস্য সাইদুর রহমান, সাংগঠনিক সম্পাদক,আমিরুল ইসলাম লিটন,ধর্মীয় সম্পাদক রেজাউল করিম কাবিল, দপ্তর সম্পাদক শফিউল হাসান মিলন।নির্বাহী সদস্য, জয়নাল আবেদীন ক্যাপ,হাজী রফিকুল আলম, মোহাম্মদ শরিফুল ইসলাম ,রেজাউল হক তোতা মিয়া,আব্দুল ওহাব কাবলু মিয়া,জসিম উদ্দিন,সিরাজুল ইসলাম,ফারুক হোসেন,খন্দকার সজিব,রতন জমিদার ও আরো উপস্থিত ছিলেন আলমডাঙ্গা প্নেসক্লাবের,সাধারণ সম্পাদক
ও বণিক সমিতির নির্বাহী সদস্য হামিদুল ইসলাম আজম প্রমুখ।দোয়া পরিচালনা করেন বণিক সমিতির ধর্মীয় সম্পাদক হাজী রেজাউল করিম কাবলু।
এদিকে আলমডাঙ্গা বণিক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল আলমডাঙ্গা বণিক সমিতির কার্যালয়ে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন বণিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন। এসময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা বণিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার আব্দুল্লাহ আল মামুন, সহসভাপতি হাফিজুর রহমান, রফিকুল আলম, কোষাধ্যক্ষ মো. আলাউদ্দিন, যুগ্ম সম্পাদক শরিফুল ইসলাম ও জাহাঙ্গির আলম, ক্রীড়া সম্পাদক হাবিবুর রহমান, সদস্য সাইদুর রহমান, সাংগঠনিক সম্পাদক, আমিরুল ইসলাম লিটন, ধর্মীয় সম্পাদক রেজাউল করিম কাবিল, দপ্তর সম্পাদক শফিউল হাসান মিলন প্রমুখ। দোয়া পরিচালনা করেন বণিক সমিতির ধর্মীয় সম্পাদক হাজী রেজাউল করিম।
এছাড়া আলমডাঙ্গার জামজামি ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার জামজামি ইউনিয়নের সহকারী সেক্রেটারি আশরাফুল আলমের উঠানে ইউনিয়ন জামায়াতের আমির ফজলুল হকের সভাপতিত্বে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে ইফতার মাহফিল শুরু হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের আইন আদালত বিষয়ক সম্পাদক দারুস সালাম। আরও ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মামুন রেজা, সহকারী সেক্রেটারি তরিকুল ইসলাম, ইউনিয়ন জামায়াতের নায়েবে আমির রফিকুল ইসলাম, সেক্রেটারি শরিফুল ইসলাম, সহ-সেক্রেটারি মাও নূর ইসলাম, যুব ও আইটি সম্পাদক এনামুল হক।
