প্রেমের টানে ভারতীয় তরুণী মেহেরপুরের গাংনীতে

আপলোড তারিখঃ 2025-03-16 ইং
প্রেমের টানে ভারতীয় তরুণী মেহেরপুরের গাংনীতে ছবির ক্যাপশন:

প্রেমের টানে অবৈভাবে কাঁটাতার পেরিয়ে রুপা শেখ (১৬) নামের এক ভারতীয় তরুণী মেহেরপুরের গাংনীতে এসেছে। বাংলাদেশে এসে ওই তরুণী বিয়ে করেছেন প্রেমিক তারিক আলীকে।

জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত মঙ্গলবার চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে আসে ওই তরুণী। এরপর প্রেমিক তারিক আলী (১৫) তাকে সঙ্গে নিয়ে মেহেরপুরের গাংনী উপজেলার হেমায়েতপুরে দুলাভাইয়ের বাড়িতে ওঠে। সেখানে গত বুধবার তারিক ও রূপার বিয়ে হয়। পরেরদিন বৃহস্পতিবার বিকেলে তারিক তার প্রেমিকাকে তার গ্রামের বাড়ি গাংনী উপজেলার ভোলাডাঙ্গা গ্রামে নিয়ে আসে। প্রেমিক তারিক ভোলাডাঙ্গা গ্রামের ডাবলু আলীর ছেলে ও আমতৈল মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র।

অপরদিকে প্রেমিকা রূপা শেখ ভারতের পশ্চিমবঙ্গের পোর্ট ক্যানিংয়ের হায়দার আলী শেখের মেয়ে এবং স্থানীয় শ্রী শ্রী রামকৃষ্ণ শিক্ষা নিকেতনের ৮ম শ্রেণির ছাত্রী। ভারতীয় তরুণী রূপা জানায়, প্রেমের কথা পরিবারকে জানালে তারা মেনে নিতে অস্বীকার করে। তাই পরিবার ছেড়ে ভালোবাসার মানুষের কাছে এসেছি। পাসপোর্ট ছাড়া সীমান্ত্র দিয়ে বাংলাদেশে আসি। এখানে আসার পর আমাদের বিয়ে সম্পন্ন হয়েছে।

তারিক আলী জানায়, ৪ মাস পূর্বে ফেসবুকের মাধ্যমে রুপার সাথে তার পরিচয় হয়। সে গত মঙ্গলবার আমার কাছে চলে আসে। তাকে পেয়ে সে খুবই খুশি। এদিকে বিষয়টি জানাজানি হলে তাদের এক নজর দেখতে ভিড় করছেন স্থানীয়রাসহ দূরদূরান্ত থেকে আসা মানুষজন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)