গাংনীতে মেয়েকে যৌন নির্যাতনের অভিযোগে পিতা গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2025-03-16 ইং
গাংনীতে মেয়েকে যৌন নির্যাতনের অভিযোগে পিতা গ্রেপ্তার ছবির ক্যাপশন:

মেহেরপুরের গাংনীতে মেয়েকে যৌন নির্যাতনের অভিযোগে পিতা আশারুল হককে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার সন্ধ্যায় গাংনী উপজেলার করমদি গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে গাংনী থানায় যৌন নির্যাতনের একটি মামলা দায়ের করা হয়েছে।

ভুক্তভোগী নারীর অভিযোগ তার পিতা করমদী গ্রামের কাজিপাড়ার আশারুল হক তাকে গত ২৮ ফেব্রæয়ারি দিবাগত মধ্য রাতে জোরপূর্বক যৌন নির্যাতন করে এবং শয়ন কক্ষে এক সপ্তাহ আটকিয়ে রাখে। পরে বিষয়টি তার মাকে যৌন নির্যাতনের ঘটনা জানিয়ে সে ঢাকায় তার স্বামীর কাছে চলে যায়। এরপর গত ১৪ মার্চ গাংনী থানায় একটি মামলা দায়ের করে।

মেহেরপুরের পুলিশ সুপার মাকসুদা আক্তার খানম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, যৌন নির্যাতনের ঘটনায় গাংনী থানার মামলা দায়ের করেছে ভুক্তভোগী ঐ নারী। যার মামলা নং-১৭ তারিখ-১৪/০৩/২৫ ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী/২০০৩) এর ৯(১)।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)