স্বাধীনতা স্মৃতি পদক পেলেন দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মনির

আপলোড তারিখঃ 2025-03-16 ইং
স্বাধীনতা স্মৃতি পদক পেলেন দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মনির ছবির ক্যাপশন:

সাংগঠনিক দক্ষতা ও সমাজসেবায় বিশেষ অবদান রাখায় স্বাধীনতা স্মৃতি পদকে ভূষিত হয়েছেন দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির। গতকাল শনিবার বিকেলে রাজধানীর বিজয়নগরস্থ থ্রি স্টার হোটেল অরনেটে সার্ক কালচারাল ফোরাম আয়োজিত স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল শেষে তাকে এই সম্মাননা স্মারক ও সনদ প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ধর্ম ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী এম নাজিম উদ্দিন আল- আজাদ।

সাংগঠনিক কার্যক্রমে দক্ষতা ও সমাজে নির্যাতিত সুবিধাবঞ্চিত নিপীড়িত অধিকার বঞ্চিতদের অধিকার ও মানব সেবায় বিশেষ অবদানের জন্য তাকে এই সম্মাননা প্রদান করা হয়। সার্ক কালচারাল ফোরামের সভাপতি এটিএম মমতাজুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ঢাকা বিশ্ব বিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপিকা ড. হামিদা খানম। বিশেষ অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন, নতুনধারা গ্রæপের ব্যবস্থাপনা পরিচালক ড. সাদী উজ জামান প্রমুখ।

দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির বলেন, আমি সারাজীবন মানুষের সেবা করে আসছি। মানুষের পাশে ছিলাম। ভবিষ্যতেও থাকবো। এই অর্জন আমার প্রিয় উপজেলাবাসীর প্রতি উৎসর্গ করছি। এর আগে একুশে স্মৃতি পদকে ভূষিত হন দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)