মেহেরপুরে ওয়ার্ড বিএনপির সম্মেলন ও ইফতার

আপলোড তারিখঃ 2025-03-16 ইং
মেহেরপুরে ওয়ার্ড বিএনপির সম্মেলন ও ইফতার ছবির ক্যাপশন:

মেহেরপুর সদর উপজেলা বুড়িপোতা ইউনিয়ন ১,২,৩ ও ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেল ৫টার দিকে মেহেরপুর সদর উপজেলা বুড়িপোতা ইউনিয়নের বিএনপির আয়োজনে বুড়িপোতা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
সম্মেলন ও ইফতার মাহফিলে মেহেরপুর জেলা বিএনপির আহŸায়ক কমিটির সদস্য এম এ কে খায়রুল বাশারের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট কামরুল হাসান। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহŸায়ক ফয়েজ মোহাম্মদ।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহŸায়ক কমিটি সদস্য আলমগীর খান সাতু, ওমর ফারুক লিটন, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম, জেলা যুবদলের সহসভাপতি আনিসুল হক লাভলু, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আসাদুল হক, বিএনপি নেতা আব্দুল লতিফ, নাসির উদ্দীন, মোশিউল আলম দ্বীপু, দবির হোসেন, ইসমাইল শাহ, ফরিদ উদ্দিন। সম্মেলন ইফতার ও দোয়া মাহফিল সঞ্চালনা করেন জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আকশেদ আলী।

বুড়িপোতা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সম্মেলনে নতুন কমিটির সভাপতি নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক সেলিম রেজা, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজাহান, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি কাতেমিন, সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির মনিরুজ্জামান সেন্টু, সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম খোকন নির্বাচিত হন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)