ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে দুই প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে। গতকাল শনিবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করে এই জরিমানা আদায় করেন।
মোহাম্মদ মামুনুল হাসান জানান, নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে শনিবার বেলা ১১টা ১৫ মিনিট থেকে বেলা ২টা পর্যন্ত কার্পাসডাঙ্গায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠান, শিশু খাদ্য, বেকারির প্রতিষ্ঠান অভিযান পরিচালনা করা হয়। এসময় সফট ড্রিংসে উৎপাদন সংক্রান্ত এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য না থাকা, ক্রয় সংক্রান্ত কোনো কাগজপত্র না থাকা এবং প্রতিশ্রæত পণ্য যথাযথভাবে সরবরাহ না করার কারণে মো. আবুল কালামের প্রতিষ্ঠান মেসার্স কালাম স্টোরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ধারা ৩৭ ও ৪৫ অনুসারে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।

এই সহকারী পরিচালক আরও জানান, অপরিচ্ছন্ন পরিবেশে বেকারির পণ্য সংরক্ষণ ও নি¤œমানের ফ্লেভার ব্যবহার করা কারণে একই আইনের ৪৩ ধারায় মো. হাফিজুর রহমানের প্রতিষ্ঠান মেসার্স গাউছিয়া ফুডকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অভিযানের জব্দকৃত ১৫০ বস্তা সফট ড্রিংস ধ্বংস (পোড়ানো) করা হয়। এসময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহকে মানসম্মত পরিচ্ছন্ন পরিবেশে বেকারির পণ্য তৈরি ও সংরক্ষণ এবং মানসম্মত ও অনুমোদিত পানীয় ও শিশু খাদ্য ক্রয়-বিক্রয় করার জন্য নির্দেশনা দেওয়া হয়। অভিযান পরিচালনায় সহযোগিতা করেন ক্যাবের সদস্য মো. রফিকুল ইসলাম ও জেলা পুলিশের একটি দল।
