দর্শনায় বোমা ও নাশকতার মামলার ৩ আসামি গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2025-03-16 ইং
দর্শনায় বোমা ও নাশকতার মামলার ৩ আসামি গ্রেপ্তার ছবির ক্যাপশন:

দর্শনার কেরু চিনিকলসহ গুরুত্বপূর্ণ স্থাপনা এলাকায় বোমা পেতে রাখা ও নাশকতার ঘটনায় দায়ের করা মামলার প্রধান তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার ভোরে তাদের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পরে বিকেলে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়। গ্রেপ্তারকৃতরা হলেন দামুড়হুদা উপজেলার দর্শনা পৌরসভার দক্ষিণ চাঁদপুর গ্রামের মো. সেরিম উদ্দিনের ছেলে আব্দুল্লাহ আল মামুন লিপন (৩৫), একই গ্রামের মিরাজুল ইসলামের ছেলে রানা মÐল (৩৭) এবং দর্শনা পৌরসভার শান্তিপাড়া এলাকার আব্বাস আলীর ছেলে ইউনুস আলী (৩৫)।

দর্শনা থানার সেকেন্ড অফিসার এসআই অনুজ কুমার সাহা জানান, কেরু চিনিকল এলাকা, পার্শ্ববর্তী আকন্দবাড়িয়া, ঈশ্বরচন্দ্রপুরসহ পাঁচটি স্থানে মোট ১৪টি বোমা পেতে আতঙ্ক সৃষ্টি ও নাশকতা চালানোর পরিকল্পনার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদ তিতুমীর জানান, গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে সোপর্দ করে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।
এ বিষয়ে চুয়াডাঙ্গার সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা-জীবননগর সার্কেল) জাকিয়া সুলতানা বলেন, ‘এ ঘটনায় জড়িত বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। অপরাধ করে কেউ রেহাই পাবে না।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)