চুয়াডাঙ্গা ও মেহেরপুরে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠনের ইফতার ও দোয়া

আপলোড তারিখঃ 2025-03-16 ইং
চুয়াডাঙ্গা ও মেহেরপুরে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠনের ইফতার ও দোয়া ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা ও মেহেরপুরে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে পৃথক আয়োজনে স্থানীয় মসজিদ, কমিউনিটি সেন্টার এবং বিভিন্ন সামাজিক সংগঠনগুলোতে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এসকল ইফতার ও দোয়া অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণির মানুষ ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

আলুকদিয়া ইউনিয়ন জামায়াত:
জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়ন শাখার উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেল সাড়ে ৫টায় হাতিকাটা মোড়ে ইউনিয়ন আমির আব্দুল মোমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাসুদ পারভেজ রাসেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা আমীর মাওলানা বিলাল হোসাইন।
এছাড়া উপস্থিত ছিলেন সদর উপজেলা সেক্রেটারি গোলাম রসুল, চুয়াডাঙ্গা পৌর সেক্রেটারি মোস্তফা কামাল, সদর থানার সহকারী সেক্রেটারি শাহেন উজ্জামান, সদর থানার অফিস সম্পাদক আশির উদ্দীন, সদর থানার কর্মপরিষদ সদস্য কামাল উদ্দীন, আলোকদিয়া ইউনিয়ন সেক্রেটারি মতিয়ার রহমান প্রমুখ। সঞ্চালনা করেন ইউনিয়ন টিম সদস্য আব্দুর রহমান।

আলমডাঙ্গা:
আলমডাঙ্গা নাগরিক উন্নয়ন কমিটি ও বণিক সমিতির উদ্যোগে পৃথখ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার আলমডাঙ্গা লায়লা কনভেনশন হলে নাগরিক উন্নয়ন কমিটির ইফতারে সভাপতিত্ব করেন নাগরিক উন্নয়ন কমিটির সভাপতি সিরাজুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন মাও. মো. শাফায়েতুল ইসলাম হিরো। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তিলাওয়াত হাফেজ মওলানা জাকারিয়া।

নওলামারি মাদ্রাসার শিক্ষক শাহিন সাহিদের উপস্থাপনায় উদ্বোধনী বক্তব্য দেন নাগরিক উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক ডা. আব্দুল্লাহিল আল মামুন। তিনি নাগরিক উন্নয়ন কমিটিরর লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে আলোকপাত করেন। বক্তব্য দেন সাবেক এমপি মকবুল হোসেন, রুপালী ব্যাংকের ম্যানেজার আব্দুল খালেক, আলমডাঙ্গা নাগরিক উন্নয়ন কমিটির আহŸায়ক সিরাজুল ইসলাম, আলমডাঙ্গা মহিলা কলেজের প্রভাষক শফিউল আলম বকুল, লিয়াকত টাওয়ার স্বত্বাধিকারী বীর মুক্তিযোদ্ধা ডা. লিয়াকত আলী। এছাড়া উপস্থিত ছিলেন আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মন্টু, সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম আজম, ঠিকাদার ও সাবেক চেয়ারম্যান আজিবর রহমান, বিএনপি নেতা আনিছুর রহমান, সাবেক পৌর কাউন্সিলর শরিফুল ইসলাম প্রমুখ। এদিকে আলমডাঙ্গা বণিক সমিতির, সভাপতি আরেফিন মিয়া মিলন ও সাধারণ সম্পাদক খন্দকার আব্দুল্লাহ আল মামুন। ,বণিক সমিতির সহ-সভাপতি হাফিজুর রহমান,হাজী রফিকুল আলম,কোষাধ্যক্ষ মো. আলাউদ্দিন,যুগ্ম সম্পাদক শরিফুল ইসলাম ও জাহাঙ্গির আলম,ক্রীড়া সম্পাদক হাবিবুর রহমান,সদস্য সাইদুর রহমান, সাংগঠনিক সম্পাদক,আমিরুল ইসলাম লিটন,ধর্মীয় সম্পাদক রেজাউল করিম কাবিল, দপ্তর সম্পাদক শফিউল হাসান মিলন।নির্বাহী সদস্য, জয়নাল আবেদীন ক্যাপ,হাজী রফিকুল আলম, মোহাম্মদ শরিফুল ইসলাম ,রেজাউল হক তোতা মিয়া,আব্দুল ওহাব কাবলু মিয়া,জসিম উদ্দিন,সিরাজুল ইসলাম,ফারুক হোসেন,খন্দকার সজিব,রতন জমিদার ও আরো উপস্থিত ছিলেন আলমডাঙ্গা প্নেসক্লাবের,সাধারণ সম্পাদক ও বণিক সমিতির নির্বাহী সদস্য হামিদুল ইসলাম আজম প্রমুখ।দোয়া পরিচালনা করেন বণিক সমিতির ধর্মীয় সম্পাদক হাজী রেজাউল করিম কাবলু।

এদিকে আলমডাঙ্গা বণিক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল আলমডাঙ্গা বণিক সমিতির কার্যালয়ে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন বণিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন। এসময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা বণিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার আব্দুল্লাহ আল মামুন, সহসভাপতি হাফিজুর রহমান, রফিকুল আলম, কোষাধ্যক্ষ মো. আলাউদ্দিন, যুগ্ম সম্পাদক শরিফুল ইসলাম ও জাহাঙ্গির আলম, ক্রীড়া সম্পাদক হাবিবুর রহমান, সদস্য সাইদুর রহমান, সাংগঠনিক সম্পাদক, আমিরুল ইসলাম লিটন, ধর্মীয় সম্পাদক রেজাউল করিম কাবিল, দপ্তর সম্পাদক শফিউল হাসান মিলন প্রমুখ। দোয়া পরিচালনা করেন বণিক সমিতির ধর্মীয় সম্পাদক হাজী রেজাউল করিম।

এছাড়া আলমডাঙ্গার জামজামি ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার জামজামি ইউনিয়নের সহকারী সেক্রেটারি আশরাফুল আলমের উঠানে ইউনিয়ন জামায়াতের আমির ফজলুল হকের সভাপতিত্বে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে ইফতার মাহফিল শুরু হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের আইন আদালত বিষয়ক সম্পাদক দারুস সালাম। আরও ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মামুন রেজা, সহকারী সেক্রেটারি তরিকুল ইসলাম, ইউনিয়ন জামায়াতের নায়েবে আমির রফিকুল ইসলাম, সেক্রেটারি শরিফুল ইসলাম, সহ-সেক্রেটারি মাও নূর ইসলাম, যুব ও আইটি সম্পাদক এনামুল হক।

দর্শনা:
দর্শনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায়, ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক জিয়া এবং কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ ও জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবুর সুস্থতার জন্য ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় দর্শনা শ্যামপুর গ্রামের সাবেক ছাত্রনেতা ও দর্শনা পৌর সমন্বয় কমিটির সদস্য আলহাজ্ব মশিউর রহমানের নিজ উদ্যোগে, তার বাসভবনের সামনে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন দর্শনা পৌর বিএনপি সমন্বয় কমিটির সদস্য মাহাবুবুল আলম খোকন, সাবেক ছাত্রনেতা ও সমন্বয় কমিটির সদস্য আলহাজ্ব মশিউর রহমান, সমন্বয় কমিটির সদস্য মহিদুল ইসলাম, নাসির উদ্দীন খেদু, রেজাউল ইসলাম, লুৎফর রহমান, বিএনপির প্রবীণ নেতা আঃ কুদ্দুস (ডিলার), ৮ নম্বর ওয়ার্ড বিএনপির প্রবীণ নেতা আশাদুল ইসলাম পুটু, আঃ লতিফ শেখ, আবু তাহের, সিরাজুল মোল্লা, নিজাম উদ্দিন, মাহমুদুল ইসলাম শেফাস, পিয়ার আলি, নুরুল ইসলাম, জাহাঙ্গীর আলম মিন্টু, শাহিন হোসেন, দর্শনা পৌর যুবদল সদস্য সচিব জালাল উদ্দীন, যুগ্ম আহŸায়ক জাহান আলী, দর্শনা থানা যুবদল আহŸায়ক জালাল উদ্দীন লিটন, যুগ্ম আহŸায়ক মোঃ সরোয়ার হোসেন, মোস্তাফিজুর রহমান মোহন, মোরশেদুল ইসলাম লিংকন, দর্শনা পৌর নবীনদল আহŸায়ক শাহাবুদ্দিন, দর্শনা পৌর ছাত্রদল আহŸায়ক আরাফাত হোসেন প্রমুখ।

জীবননগর:
জীবননগর উপজেলার রায়পুরে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বাদ আসর রায়পুর ইউনিয়নের নতুন চাকলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ইফতার অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান। অতিথি ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামান, ওলামা বিভাগের সভাপতি মাওলানা ইসরাইল হোসেন, উপজেলা আমির মাওলানা সাজেদুর রহমান, উপজেলা নায়েবে আমির হাফেজ বেলাল হোসাইন, উপজেলা সহকারী সেক্রেটারি মো আবু বকর সিদ্দিক, উপজেলা আইটি সম্পাদক মো. হারুন অর রশিদ শ্রমিক কল্যাণ সভাপতি মো. কামাল উদ্দিন। অনুষ্ঠান পরিচালনা করেন মো. আব্দুল হান্নান। সভাপতিত্ব করেন ইউনিয়ন আমির মো. আমির হামজা।

মেহেরপুর:
মেহেরপুর সদর উপজেলা বুড়িপোতা ইউনিয়ন ১,২,৩ ও ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেল ৫টার দিকে মেহেরপুর সদর উপজেলা বুড়িপোতা ইউনিয়নের বিএনপির আয়োজনে বুড়িপোতা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
সম্মেলন ও ইফতার মাহফিলে মেহেরপুর জেলা বিএনপির আহŸায়ক কমিটির সদস্য এম এ কে খায়রুল বাশারের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট কামরুল হাসান। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহŸায়ক ফয়েজ মোহাম্মদ।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহŸায়ক কমিটি সদস্য আলমগীর খান সাতু, ওমর ফারুক লিটন, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম, জেলা যুবদলের সহসভাপতি আনিসুল হক লাভলু, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আসাদুল হক, বিএনপি নেতা আব্দুল লতিফ, নাসির উদ্দীন, মোশিউল আলম দ্বীপু, দবির হোসেন, ইসমাইল শাহ, ফরিদ উদ্দিন। সম্মেলন ইফতার ও দোয়া মাহফিল সঞ্চালনা করেন জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আকশেদ আলী। বুড়িপোতা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সম্মেলনে নতুন কমিটির সভাপতি নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক সেলিম রেজা, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজাহান, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি কাতেমিন, সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির মনিরুজ্জামান সেন্টু, সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম খোকন নির্বাচিত হন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)