ঝিনাইদহে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

আপলোড তারিখঃ 2025-03-14 ইং
ঝিনাইদহে বিএনপি নেতাকে কুপিয়ে জখম ছবির ক্যাপশন:

ঝিনাইদহে বিএনপি নেতাকে কুপিয়ে জখম করেছে আওয়ামী লীগের ‘সন্ত্রাসীরা’। এ ঘটনায় গতকাল শুক্রবার ঝিনাইদহ সদর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। এর আগে গত বুধবার রাতে হামিদুল ইসলাম নামে ওই বিএনপি নেতাকে কুপিয়ে জখম করা হয়। জখম হামিদুল ইসলাম ঝিনাইদহ সদর উপজেলার চরখাজুরা গ্রামের ঝিনুকমালা আবাস প্রকল্প এলাকার বাসিন্দা এবং আবাসন বিএনপির সাধারণ সম্পাদক।

অভিযোগে উল্লেখ করা হয়, বুধবার রাতে তিনি বাড়িতে অবস্থান করার সময় আসামি রুহুল আমিন, মোক্তার, মোল্লা, জাহিদুল, রিপন, হাসান, পিণ্টু আলী, রাজ, জিহাদ, রিংকু, রানা, নূর আলমসহ আরও অজ্ঞাতনামা ৪-৫ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। গালিগালাজ করতে নিষেধ করলে আসামিরা তাকে পিটিয়ে গুরুতর আহত করে। এতে তার নাকের হাড় ভেঙে যায়। এক পর্যায়ে তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে আসামিরা পালিয়ে যায়। যাওয়ার সময় তারা বসতঘরের দরজা, জানালা ও টিন ভাঙচুর করে, এতে আনুমানিক ৫০ হাজার টাকার ক্ষতি হয়।

এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘আমরা একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)