গলায় ছুরি ধরে স্কুলছাত্রীকে পাশবিক নির্যাতনের অভিযোগ

আপলোড তারিখঃ 2025-03-14 ইং
গলায় ছুরি ধরে স্কুলছাত্রীকে পাশবিক নির্যাতনের অভিযোগ ছবির ক্যাপশন:

ঝিনাইদহের শৈলকুপায় ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে গলায় ছুরি ধরে পাশবিক নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর পরিবারের পক্ষ থেকে গতকাল শুক্রবার শৈলকুপা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, গত ৩ মার্চ দেবতলা গ্রামের আহতাফ কাজীর ছেলে রিপন কাজী ওই স্কুলছাত্রীকে বাড়িতে ডেকে নিয়ে গলায় ছুরি ধরে ভয় দেখিয়ে পাশবিক নির্যাতন চালায়। এতে ছাত্রীটি অসুস্থ হয়ে পড়ে এবং পরে পরিবারের কাছে ঘটনা জানায়। এর আগেও রিপন কাজী ওই ছাত্রীকে একইভাবে ভয়ভীতি দেখিয়ে কয়েকবার শারীরিক নির্যাতনসহ ধর্ষণ করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। কাউকে কিছু না বলতে গলায় ছুরি ধরে হুমকি দেওয়া হতো।
ভুক্তভোগীর অভিভাবকরা জানান, লোকলজ্জার ভয়ে তারা কুষ্টিয়ায় নিয়ে গিয়ে মেয়েটির চিকিৎসা করিয়েছেন। পরে স্থানীয়দের সঙ্গে পরামর্শ করে শুক্রবার থানায় অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে শৈলকুপা থানার এসআই শাকিল আহমেদ জানান, অভিযুক্তকে আটকের জন্য অভিযান শুরু করেছে পুলিশ। ভুক্তভোগী স্কুলছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ঝিনাইদহ সহকারী পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) অমিত কুমার বর্মন বলেন, ‘এটি একটি সংবেদনশীল অভিযোগ। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। এ ধরনের অভিযোগ পেলে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আইনগত ব্যবস্থা নেবে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)