ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গায় ধর্ষণের সর্বোচ্চ শাস্তির দাবিতে আন্তর্জাতিক মানবাধিকার আইনি সহায়তা প্রদানকারী সংস্থার মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল চারটায় আলমডাঙ্গা হাইরোডের আব্দুল মজিদ টাওয়ারের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তব্য দেন সংস্থাটির আলমডাঙ্গা শাখার সভাপতি আল-আমিন হোসেন, সহসভাপতি মানোয়ার মাস্টার, সেক্রেটারি খায়রুল ইসলাম, প্রশিক্ষণবিষয়ক সচিব হারুন-অর-রশীদ, নারী ও শিশু বিষয়ক সচিব সুরভী খাতুন, জান্নাতুল ফেরদৌস ঊষা ও মাদক নিরাময় বিষয়ক সচিব সাদ্দাম হোসেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ধর্ষকের ঠিকানা এ বাংলায় হবে না। মাগুরায় বোন আছিয়া শুধু ধর্ষিত হয়নি, ধর্ষিত হয়েছে সারা বাংলা। ধর্ষক কোনো দলের নয়। বিগত ২০১০ সালের পর থেকে ২০২৫ সাল পর্যন্ত আলমডাঙ্গায় যে কয়টি ধর্ষণ হয়েছে, তারা সঠিক বিচার পায়নি। এমনকি থানায় অভিযোগ দেয়ার পরও হুমকি-ধমকি দিয়ে অভিযোগ তুলে নিতে বাধ্য করে ধর্ষণে শিকার পরিবারকে। তাই ধর্ষককে কোনো রকম ছাড় নয়। আছিয়া ধর্ষণের সাথে জড়িত আসামিকে দ্রুত ফাঁসি কার্যকর করার জন্য অনুরোধ করা হয়। পাশাপশি নারী নিপীড়ন ও ধর্ষণের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। এ ধরনের অপরাধ দমনে কঠোর আইন প্রয়োগের আহ্বান জানানো হয়। যাতে করে ভবিষ্যতে এমন ঘটনা এই বাংলায় আর না ঘটে।

এসময় উপস্থিত ছিলেন মানবাধিকার সংস্থা আলমডাঙ্গা শাখার উপদেষ্টামন্ডলীর সদস্য ডা. লিয়াকত আলী, সংস্থার বিভাগীয় কমিটির সেক্রেটারি রেদোয়ান, জেলা সভাপতি লাল্টু মল্লিক, আলমডাঙ্গা শাখার সিনিয়র সহসভাপতি ইউনুছ আলী মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক শারাফাত রাসেল, সহ যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার রাকিব রনি, সাংগঠনিক সচিব মোস্তাফিজুর রহমান, সামাজিক বিরোধ নিষ্পত্তি বিষয়ক সচিব অ্যাড. ইকরামুল হক, আব্দুস সামাদ, অর্থসচিব রফিকুল ইসলাম, দপ্তর সচিব সাইদুল ইসলাম, জাহিদুল ইসলাম, গণসংখ্যা বিষয়ক সচিব ইউনুস মাস্টার, যুব সচিব ডন, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী শরীয়ত উল্লাহ আলিফ, মাদক নিরাময় সচিব সালাউদ্দিন মুক্তার, সমাজকল্যাণ বিষয়ক সচিব হুমায়ন কবির, মিনারুল, মামুন, নাহিদা প্রমুখ। এছাড়াও বক্তব্য দেন ছাত্র প্রতিনিধি মিলন, রাকিব মাহমুদ, সাদী, রজনী, সাকিব ও নারী উদ্যোক্তা হেলেনা আক্তার কামনা।
