আলমডাঙ্গায় বহুতল ভবন আব্দুল মজিদ টাওয়ারে উদ্বোধন

আপলোড তারিখঃ 2025-03-14 ইং
আলমডাঙ্গায় বহুতল ভবন আব্দুল মজিদ টাওয়ারে উদ্বোধন ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা শহরের হাইরোডে বহুতল ভবন আব্দুল মজিদ টাওয়ারের উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার বাদ জুমা চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ প্রধান অতিথি থেকে ফিকা কেটে ৭ তলাবিশিষ্ট আব্দুল মজিদ টাওয়ারের উদ্বোধন করেন। আলমডাঙ্গা পৌর এলাকার এরশাদপুর গ্রামের মরহুম আব্দুল মজিদ মিয়ার তিন ছেলে এমআর বস্ত্রালয়ের মালিক লাবলু মিয়া তার দুই ভাই ডাবলু মিয়া ও বাবলু মিয়াকে সাথে নিয়ে ৭ তলা টাওয়ারটি নির্মাণ করে পিতার নামে নামকরণ করেছেন।

আব্দুল মজিদ টাওয়ার উদ্বোধন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে আলোচনা করেন মাওলানা মুফতি মাহাদি হাসান এবং দোয়া পরিচালনা করেন মাওলানা আবুল বাশার। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফের সাথে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আক্তার হোসেন জোয়ার্দ্দার, সাধারণ সম্পাদক আমিনুল হক রোকন, পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিণ্টু, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মীর আসাদুজ্জামান উজ্জ্বল, সদস্যসচিব রফিকুল ইসলাম, পৌর যুবদলের আহ্বায়ক নাজিম উদ্দিন মোল্লা, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক চৌধুরী জাহাঙ্গীর আলম বাবু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এমদাদ হোসেন, সদস্যসচিব খালেদ সালেহীন রাজু, পৌর ছাত্রদলের সদসসচিব মাহমুদুল হক তন্ময় প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)