দামুড়হুদায় দশমী কবরস্থান উন্নয়নে কমিটি গঠন

আপলোড তারিখঃ 2025-03-14 ইং
দামুড়হুদায় দশমী কবরস্থান উন্নয়নে কমিটি গঠন ছবির ক্যাপশন:

দামুড়হুদা সদর ইউনিয়নের দশমী কবরস্থান উন্নয়নে ১১ সদস্যবিশিষ্ট নির্বাহী কমিটি ও ৩ সদস্যবিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে। গতকাল শুক্রবার জুম্মার নামাজের পর মুসল্লিদের উপস্থিতিতে দশমী কবরস্থানের ওই কমিটি গঠিত হয়। দুই বছরের জন্য গঠিত কমিটিতে সভাপতি হিসেবে শামসুল আলম ও সাধারণ সম্পাদক হিসেবে ইকরামুল হোসেনকে দায়িত্ব দেয়া হয়েছেন। এছাড়া উপদেষ্টা পরিষদে প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন দামুরহুদা থানা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু।

তিনি সদস্যবিশিষ্ট উপদেষ্টা পরিষদের অন্যরা হলেন- দামুড়হুদা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহিম ও দামুড়হুদা প্রেসক্লাবের সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক শাহাজালাল বাবু। ১১ সদস্যবিশিষ্ট নির্বাহী কমিটির বাকি সদস্যরা হলেন- সহসভাপতি কামরুজ্জামান, সহ-সম্পাদক রোকনুজ্জামান তোতাম, ক্যাশিয়ার আনিসুজ্জামান টিটন, নির্বাহী সদস্য সেলিম উদ্দিন মোল্লা, নস্কর আলী, আব্দুর সালাম, রকিবুল আলম, আদম আলী ও মফিজুর রহমান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)