তিতুদহে আগুনে দগ্ধ ২৭ দিনের শিশু

আপলোড তারিখঃ 2025-03-14 ইং
তিতুদহে আগুনে দগ্ধ ২৭ দিনের শিশু ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহে আগুনে পুড়ে গুরুতর দগ্ধ হয়েছে মাত্র ২৭ দিনের শিশু তাবাচ্ছুম। গতকার শুক্রবার সকাল আটটার দিকে ঘরে ঘুমিয়ে থাকা অবস্থায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে প্রথমে মশারিতে, পরে শিশুটির শরীরে থাকা কাঁথায় আগুন লেগে যায়।

বৈদ্যুতিক শর্টসার্কিটের আতঙ্কে কেউ প্রথমে ঘরের ভেতরে প্রবেশ করতে সাহস পাননি। পরে বিদ্যুতের প্রধান সুইচ বন্ধ করে শিশুটিকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। দগ্ধ তাবাচ্ছুম সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের ফার্মপাড়া আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা আব্দুস সালামের ছোট মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে শিশুটিকে ঘুম পাড়িয়ে রেখে বাইরে কাজে যান তার মা ঝর্ণা খাতুন। এ সময় ঘরে চলতে থাকা বৈদ্যুতিক ফ্যান থেকে শর্টসার্কিট হয়ে প্রথমে মশারি ও পরে শিশুটির কাঁথায় আগুন ধরে যায়।

শিশুটির চাচা শাহীন বলেন, ‘ডাক্তার উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে ঢাকায় নিয়ে যেতে বলেছেন। কিন্তু আমরা গরিব, আমার ভাই শ্রমিক, টাকার অভাবে ঢাকায় নিতে পারছি না। আমরা সকলের সহযোগিতা চাই।’

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আব্দুল কাদের বলেন, ‘শিশুটির শরীরের উপরের বেশিরভাগ অংশ দগ্ধ হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে রেফার্ড করা হয়েছে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)