দামুড়হুদায় যৌন হয়রানির অভিযোগে ডিম বিক্রেতা গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2025-03-14 ইং
দামুড়হুদায় যৌন হয়রানির অভিযোগে ডিম বিক্রেতা গ্রেপ্তার ছবির ক্যাপশন:

দামুড়হুদায় ডিম বিক্রেতার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে ওঠার পর অভিযুক্তকে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। গতকাল বৃহস্পতিবার বিকেল চারটার দিকে দামুড়হুদা উপজেলার পুরাতন বাস্তুপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর পিতা বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেছেন। মামলা নম্বর ৬, তারিখ ১৩/০৩/২৫ ইং। অভিযুক্ত হলেন- পাবনার ঈশ্বরদী থানার চরকুড়ুলিয়া গ্রামের মল্লিক পাড়ার খালেক মল্লিকের ছেলে মো. জিল্লুর রহমান জিল্লু (৩০)।

মামলা সূত্রে জানা গেছে, মো. জিল্লুর রহমান জিল্লু বিভিন্ন এলাকায় পাখিভ্যানযোগে ডিম বিক্রয় করেন। গতকাল বৃহস্পতিবার বিকেল চারটার দিকে দামুড়হুদার পুরাতন বাস্তুপুর গ্রামে বাদীর বসতবাড়ির পশ্চিম পাশে ইটের পালার নিকট রাস্তার ওপর ডিম বিক্রয় করার জন্য তিনি আসেন। তখন বাদীর কন্যাশিশু ডিম কেনার জন্য গেলে আসামি তাকে ঝাপটে ধরে শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেয়। এসময় তিনিসহ স্থানীয় লোকজন তাকে আটক করে। পরবর্তীতে ওই শিশুর পিতা বাদী হয়ে দামুড়হুদা মডেল থানা-পুলিশের সহযোগিতায় আসামিসহ থানায় এসে তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মামলা হয়েছে। আসামিকে আজ চুয়াডাঙ্গা জেলা আদালতে সোপর্দ করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)