চুয়াডাঙ্গা ও মেহেরপুর সীমান্তে মাদক ও চোরাচালানী মালামাল জব্দ

আপলোড তারিখঃ 2025-03-14 ইং
চুয়াডাঙ্গা ও মেহেরপুর সীমান্তে মাদক ও চোরাচালানী মালামাল জব্দ ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন-৬ বিজিবি’র পৃথক অভিযানে চুয়াডাঙ্গা ও মেহেরপুরের বিভিন্ন সীমান্ত থেকে ৮ লাখ টাকার বিভিন্ন মাদক ও চোরাচালানী মালামাল জব্দ হয়েছে। গত ৭ মার্চ থেকে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত ৬ বিজিরি দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়। ৬-বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হাসানের সার্বিক দিক-নির্দেশনায় দায়িত্বরত বিজিবি সদস্যরা সপ্তাহব্যাপী মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযানে ১৪১ বোতল বিভিন্ন প্রকার ভারতীয় মদ, ৬৯ বোতল ফেনসিডিল, ৩৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১০ কেজি ভারতীয় গাঁজা, ৭১টি বিভিন্ন প্রকার শাড়ী এবং একটি মোটরসাইকেল আটক করা হয়। যার সর্বমোট সিজার মূল্য ৮ লাখ ২৬ হাজার ১০০ টাকা। গতকাল চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন- ৬ বিজিবি পরিচালক অধিনায়ক মো. নাজমুল হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)