চুয়াডাঙ্গায় অপরিচ্ছন্ন পরিবেশে সেমাই ও ভেজাল মসলা উৎপাদন

আপলোড তারিখঃ 2025-03-14 ইং
চুয়াডাঙ্গায় অপরিচ্ছন্ন পরিবেশে সেমাই ও ভেজাল মসলা উৎপাদন ছবির ক্যাপশন:

অপরিচ্ছন্ন পরিবেশে সেমাই তৈরি করে বাজারজাতকারণ, সংরক্ষণ ও ভেজাল মসলা উৎপাদনের অভিযোগে চুয়াডাঙ্গায় দুটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল বৃহস্পতিবার দুপুরে চুয়াডাঙ্গা শহরতলীর দৌলতদিয়াড় বঙ্গজপাড়া এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।
অভিযান সূত্র জানায়, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা শাখার নিয়মিত পরিচালিত অভিযানে বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত সেমাই, মসলা (হলুদ ও মরিচ) প্রক্রিয়াকরণসহ বিভিন্ন প্রতিষ্ঠন তদারকি করা হয়। এসময় দৌলতদিয়াড় বঙ্গজপাড়ার মো. হাফিজুর রহমানের মালিকানাধীন মেসার্স এসডি সেমাই মিলে অপরিচ্ছন্ন পরিবেশে সেমাই তৈরি ও সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া একই স্থানে মানহীন হলুদ গুঁড়া উৎপাদনের অভিযোগে মুন্না মিয়ার মিলকে একই আইনে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান বলেন, ‘ভোক্তার অধিকার নিশ্চিত করতে নিয়মিত বাজার তদারকি ও অভিযান পরিচালিত হচ্ছে। কেউ ভেজাল বা অনিয়ম করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’ অভিযানে সার্বিক সহযোগিতা করেন ক্যাবের সদস্য মো. রফিকুল ইসলাম ও জেলা পুলিশের একটি দল। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)