ঝিনাইদহে আগুনে শতাধিক পাখির মৃত্যু

আপলোড তারিখঃ 2025-03-14 ইং
ঝিনাইদহে আগুনে শতাধিক পাখির মৃত্যু ছবির ক্যাপশন:

ঝিনাইদহ শহরের ব্যাপারীপাড়া শাপলা চত্বরে একটি পশুপাখির দোকানে আগুন লেগে শতাধিক বিদেশি জাতের পাখি মারা গেছে। গত বুধবার মধ্যরাতে ব্যাপারীপাড়াস্থ শাপলা চত্ত্বরের কাজী ইবলুর বিডি বার্ড ফুডের দোকানে আগুন লাগে। প্রতিবেশী মিনু খাতুন বলেন, মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়ে তা মুহূর্তের মধ্যে পুরো দোকানে ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয়রা টের পেয়ে আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হন। পরে ফায়ার সার্ভিস কর্মীরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করে। ততক্ষণে আগুন আর কালো ধোঁয়ায় দোকানের ভেতরে থাকা প্রায় শতাধিক লাভবার্ড, ককটেল, বাজরিকা ও ডায়মন্ড ডাভ জাতের বিদেশি পাখির করুণ মৃত্যু হয়। আগুনে এই বিপুল সংখ্যক পাখির মৃত্যুর ঘটনায় এলাকায় একরকম শোকের ছায়া নেমে আসে। ঝিনাইদহ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তানভিন হাসান জানান, আগুনে কাজী ইবলুর নামে এক পাখি ব্যবসায়ীর প্রায় ৮ থেকে ১০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)