ঝিনাইদহে ডাকাতি রোধে ও যাত্রীদের নিরাপত্তায় পুলিশি টহল জোরদার

আপলোড তারিখঃ 2025-03-14 ইং
ঝিনাইদহে ডাকাতি রোধে ও যাত্রীদের নিরাপত্তায় পুলিশি টহল জোরদার ছবির ক্যাপশন:

ঈদে দূরপাল্লার যাত্রীবাহী বাস ও মহাসড়কে ডাকাতি রোধে ঝিনাইদহে পুলিশি টহল জোরদার করা হয়েছে। জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক-মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে বসানো হয়েছে পুলিশের অস্থায়ী চেকপোস্ট। সন্ধ্যার পর থেকেই ঢাকা-চট্টগ্রাম সহ দূরপাল্লার যাত্রীবাহী বাসে চলছে তল্লাশি ও ভিডিও চিত্র ধারণ। সরেজমিন দেখা গেছে, ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালে অস্থায়ী চৌকি বসিয়ে যাত্রীবাহী দূরপাল্লার বাসে তল্লাশি কার্যক্রম শুরু করেছে পুলিশ। সদর থানা-পুলিশ ও আরাপপুর হাইওয়ে পুলিশ যৌথভাবে এ তল্লাশী কার্যক্রম পরিচালনা করছে। যাত্রীবাহী বাসে পুলিশ ভিডিও ধারণ করে তা সংরক্ষণ করছে। যাতে যাত্রী বেশে কেউ ডাকাতি বা ছিনতাই করার সুযোগ না পায়।

পুলিশের এই উদ্যোগে যাত্রী ও পরিবহনের চালক, হেলপার ও সুপারভাইজারদের মাঝে স্বস্তি ফিরেছে। জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল, ঝিনাইদহ-মাগুরা সড়কের হাট গোপালপুর বাজার, যশোর-ঝিনাইদহ মহাসড়কের বিষয়খালি বাজার, কালীগঞ্জ শহরের কেন্দ্রীয় বাসস্ট্যান্ড, ঝিনাইদহ-মহেশপুর সড়কের খালিশপুর মোড়, ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের গাড়াগঞ্জ মোড়ে বসানো হয়েছে পুলিশের চেকপোস্ট। এসব পয়েন্টে যাত্রীবাহী যানবাহনে রাতভর চলছে নিয়মতান্ত্রিক তল্লাশি ও ভিডিও চিত্র ধারণ।

ঢাকাগামী যাত্রী সাইফুল ইসলাম বলেন, রাতের বেলা দূরপাল্লার বাসে ছিনতাই ও ডাকাতির ঘটনা রোধে পুলিশের এই উদ্যোগ প্রশংসনীয়। পুলিশ তৎপর হলে অপরাধীরা সুযোগ পাবে না। যাত্রীরাও নিরাপদ বোধ করছে। আরাপপুর হাইওয়ে পুলিশের ইনচার্জ মৃত্যুঞ্জয় বিশ্বাস বলেন, যাত্রীদের নিরাপত্তার স্বার্থে তল্লাশি জোরদার করা হয়েছে। আসন্ন ঈদে ঘরমুখী যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি।

সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, মহাসড়কে ও যাত্রীবাহী বাসে ছিনতাই ও ডাকাতির মতো ঘটনা রোধে পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত তল্লাশি কার্যক্রম চলবে। যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টদের জানমালের নিরাপত্তার স্বার্থে রাতব্যাপী থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ একসঙ্গে কাজ করে যাচ্ছে। জেলার গুরুত্বপূর্ণ সড়কের নানা পয়েন্টে পুলিশ কাজ করছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)