মুজিবনগর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশকারী ১০ জনকে পুশব্যাক করেছে বিএসএফ : মামলাসহ থানায় সোপর্দ

আপলোড তারিখঃ 2017-10-08 ইং
মুজিবনগর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশকারী ১০ জনকে পুশব্যাক করেছে বিএসএফ : মামলাসহ থানায় সোপর্দ ছবির ক্যাপশন:
ভারতে অবৈধ অনুপ্রবেশের সময় দামুড়হুদার হুদাপাড়া থেকে ২০ জনকে আটক করেছে পুলিশ সমীকরণ ডেস্ক: অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় দামুড়হুদা উপজেলার হুদাপাড়া সীমান্ত এলাকা থেকে ২০ জনকে আটক করেছে পুলিশ। গতরাত ৯টার দিকে তাদের আটক করে থানায় নেয়া হয়। আটককৃতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। এদিকে, মেহেরপুরের মুজিবনগর উপজেলার সোনাপুর মাঝপাড়া সীমান্ত দিয়ে বিভিন্ন সময় অবৈধভাবে ভারতে প্রবেশকারী ৫ বছরের শিশুকন্যাসহ ১০ বাংলাদেশীকে পুশব্যাক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যরা। পরে খবর পেয়ে মুজিবনগর বিজিবি তাদের আটক করে। অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের দায়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে মুজিবনগর থানায় হস্থান্তর করা হয়েছে। দামুড়হুদা প্রতিনিধি জানিয়েছেন, অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় দামুড়হুদা উপজেলার হুদাপাড়া সীমান্ত এলাকা থেকে ২০ জনকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার রাত ৯টার দিকে দামুড়হুদার নাটুদাহ ক্যাম্প পুলিশ হুদাপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলো- গোপালগঞ্জ জেলার মকসেদপুর উপজেলার অভিনাশ মন্ডলের ছেলে শ্রী মানব মন্ডল (৩৮), গোয়াল গ্রামের কানাইলাল সরকারের ছেলে কংকন সরকার (২৮), চকশী গ্রামের বীরেণ বৈরাগীর ছেলে বিষ্ণ বৈরাগী (৩০), বাসুদেবপুরের অমৃত বিশ্বাসের ছেলে অনিমেষ বিশ্বাস (২৩), পাটকেল বাড়িয়া গ্রামের শমর মন্ডলের ছেলে মহানন্দ্র মন্ডল (১৪), বাটিকামারী গ্রামের বলরাম মন্ডলের ছেলে নবীন মন্ডল (২১), কলি গ্রামের তারাপদ মন্ডলের ছেলে সমিরন মল্লিক (১৬), একই গ্রামের দূর্লভ বিশ্বাসের ছেলে বিলাস বিশ্বাস (১৮), নিশিন্দ্রপুর গ্রামের নিরাঞ্জন সরকারের ছেলে নিয়াজ সরকার (২২), নয়াকান্দি গ্রামের মৃত মহেন্ত বিরাগীর ছেলে অনন্ত বৈরাগী (৩২), তার স্ত্রী রমিলা বৈরাগী (২৯), একই গ্রামের মৃত কালিপদর স্ত্রী ডলি মন্ডল (৬৫), বাঘাদিয়া গ্রামের মানব মন্ডলের স্ত্রী কাঁকুলি মন্ডল (৩২), টিকাইডাঙ্গা গ্রামের শুকান্ত বিশ্বাসের মেয়ে শ্যামলী বিশ্বাস (২৪), গায়েন্দা গ্রামের মৌঠাল মন্ডলের স্ত্রী নিলিমা মন্ডল (৩৮), তার শিশুকন্যা পূর্ণা মন্ডল (৬), দলিরপার গ্রামের আনন্দ বিশ্বাসের স্ত্রী রিনা বিশ্বাস (৪৫) ও বাঁকেমারী গ্রামের বলাই মন্ডলের স্ত্রী হাঁসি (৫৫)। শরিয়তপুর জেলার পালং উপজেলার ডুংসা গ্রামের জামিনী পালের ছেলে কৃষ্ণ পাল (৬৩), একই গ্রামের কৃষ্ণ পালের স্ত্রী আলো রানী পাল (৫৫)। আটককৃতরা জানায়, তাদেরকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার জন্য হুদাপাড়া গ্রামের চিহ্নিত চোরাকারবারী স্বপন তাদের প্রত্যেকের কাছ থেকে ২ থেকে ৪ হাজার টাকা করে গ্রহন করে। তারা আরো জানায়, তাদেরকে ভারতে প্রবেশ করতে বিজিবি সহায়তা করবে বলেও জানিয়েছিলো দালাল স্বপন। দামুড়হুদা থানা পুলিশ জানায়, হুদাপাড়া সীমান্ত দিয়ে বেশ কিছুদিন ধরে একটি চক্র অবৈধভাবে ভারতে লোক পাঠিয়ে আসছিলো। শনিবার রাতেও বেশ কিছু লোক সীমান্ত অতিক্রম করার জন্য হুদাপাড়া গ্রামে অবস্থান করছিলো। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে রাতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ মো. ফখরুল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের মধ্যে ৮জন নারী, ১১জন পুরুষ ও এক শিশু রয়েছে। এদের মধ্যে ওই শিশু বাদে ১৯ জনের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। মুজিবনগর অফিস জানিয়েছে, মেহেরপুরের মুজিবনগর উপজেলার সোনাপুর মাঝপাড়া সীমান্ত দিয়ে বিভিন্ন সময় অবৈধভাবে ভারতে প্রবেশকারী ৫ বছরের শিশুকন্যাসহ ১০ বাংলাদেশীকে পুশব্যাক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যরা। শনিবার রাতে তারা দলগতভাবে সোনাপুর বাজারে পৌছালে খবর পেয়ে মুজিবনগর বিজিবি কোম্পানী কমান্ডার বিল্লাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে তাদের আটক করেন। পরে মুজিবনগর থানায় তাদের বিরুদ্ধে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের দায়ে মামলা দায়ের করে হস্থান্তর করেন। তারা হলো- মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানার আব্দুল খালেকের ছেলে রাসেল মিয়া (২৫), পাইকগাছা থানার নিখিল বৈরাগীর ছেলে শ্রী পবিত্র (২০), পুলিন মন্ডলের ছেলে বিষ্ণু মন্ডল (১৮), রূপসা থানার গৌরঙ্গ বিশ্বাসের ছেলে শ্রী রউফ বিশ্বাস (১৯), কয়রা থানার বিমল কৃষ্ণ মন্ডলের ছেলে শ্রী সঞ্জিব মন্ডল (৩৬), রাধাকান্ত শীলের ছেলে শ্রী শুশান্ত (৩৫), দাকোপ থানার মিলন মন্ডলের স্ত্রী শ্রীমতি রাধা (৩৫), ভৈরব থানার মৃত ইউসুফের স্ত্রী বর্ষা (২৪), বর্ষার কন্যা সন্তান শেফা (৫), আজমের মেয়ে তানিয়া খাতুন (২২)। মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে বাংলাদেশ পাসপোর্ট আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)