ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে মেহেরপুরে সাংবাদিক সম্মেলন

আপলোড তারিখঃ 2025-03-14 ইং
ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে মেহেরপুরে সাংবাদিক সম্মেলন ছবির ক্যাপশন:

‘ভিটামিন-এ খাওয়ান শিশু মৃত্যুর ঝুঁকি কমান’ স্লোগানে আগামী ১৫ মার্চ ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে মেহেরপুরে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে সিভিল সার্জন অফিস মিলনায়তনে সাংবাদিক সম্মেলন করেন সিভিল সার্জন ডা. এ কে এম আবু সাঈদ। সাংবাদিক সম্মেলন মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. ইনজামামুল হক। অন্যদের মধ্যে বক্তব্য দেন সাংবাদিক তোজাম্মেলা আজম, ফজলুল হক মণ্টু, রাশেদুজ্জামান প্রমুখ। আগামী ১৫ মার্চ জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। মেহেরপুর জেলার একটি পৌরসভা ও ৩টি উপজেলার ৪৭৫টি কেন্দ্রে ৬ মাস থেকে ১১ মাস বয়সী ৮ হাজার ৬৭৪ জন। ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ৬১ হাজার ১৯৪ জন। ৬ মাস থেকে ১১ মাস বয়সী ৮ হাজার ৬৭৪ জন নীল ভিটামিন। ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ৬১ হাজার ৫২০ জনকে লাল ভিটামিন খাওয়ানো হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)