মেহেরপুরে যুবদলের মাসব্যাপী ইফতার বিতরণ চলমান

আপলোড তারিখঃ 2025-03-12 ইং
মেহেরপুরে যুবদলের মাসব্যাপী ইফতার বিতরণ চলমান ছবির ক্যাপশন:

প্রতিদিনের ন্যায় মেহেরপুর জেলা যুবদলের পক্ষে থেকে সাধারণ মানুষের জন্য মাসব্যাপী ইফতার বিতরণের কর্মসূচি চলমান রয়েছে। সেই সাথে বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনার জন্য দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার মেহেরপুর জেলা যুবদলের অফিস মল্লিক পুকুরের পাশে জেলা যুবদলের পক্ষে পথচারীদের মাঝে ইফতার বিতরণ ও পাড়া মহল্লা নেতা-কর্মীদের নিয়ে ইফতারের আয়োজন করা হয়।

মেহেরপুর জেলা যুবদলের পক্ষে থেকে মেহেদী হাসান রোলেক্সে, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক লিয়াকত আলী যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান এর নেতৃত্বে মাসব্যাপী ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এসময় দুস্থ ও অসহায়দের মাঝে প্রায় শতাধিক প্যাকেট ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা যুবদলের সহসভাপতি এস এ খান শিল্টু, বারাদী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, যুবদল নেতা মিঠুন, রিপন আসিফ আহসান, রাকিবুল ইসলাম তানভীর সহ, যুবদলের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

ইফতারের পূর্বমুহূর্তে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মল্লিকপাড়া জামে মসজিদের ইমাম মো. হাসান আলী।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)