মেহেরপুরের আমঝুপিতে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু

আপলোড তারিখঃ 2025-03-12 ইং
মেহেরপুরের আমঝুপিতে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু ছবির ক্যাপশন:

মেহেরপুর সদর উপজেলার আমঝুপি বিএডিসি ফার্মের গেটের সামনে সড়ক দুর্ঘটনায় ফাজিল মল্লিক (৬৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় শ্রাবণ (১৮) নামের আরও এক যুবক আহত হয়েছেন। গতকাল বুধবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফাজিল মল্লিক মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রামের ইজু মল্লিকের ছেলে এবং আহত শ্রাবণ শহরের মল্লিক পাড়ার জনাব আলীর ছেলে।

জানা গেছে, ফাজিল মল্লিক সাইকেলযোগে রাস্তা পার হচ্ছিলেন ও শ্রাবণ দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে আসছিলেন। এসময় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে সাইকেল আরোহীর মৃত্যু হয়। পরে খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায়। স্বজনেরা ফাজিল মল্লিককে তার বাড়িতে নিয়ে যায়। স্থানীয় পথচারীরা শ্রাবণকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। তবে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কর্তব্যরত চিকিৎসক কুষ্টিয়া রেফার্ড করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)