ছবির ক্যাপশন:
জীবননগর উপজেলার হাসাদাহ ইউনিয়ন কৃষক দলের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার হাসাদাহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রাঙ্গনে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলের শুরুতেই প্রয়াত প্রেসিডেন্ট শহিদ জিয়াউর রহমান বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনাসহ দ্রুত সুস্থতা কামনা করা হয়।
ইফতার মাহফিলে হাসাদাহ ইউনিয়ন কৃষক দলের সভাপতি আমিনুর মেম্বারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খান খোকন। প্রধান বক্তা ছিলেন চুয়াডাঙ্গা জেলা কৃষক দলের আহ্বায়ক মোকাররম হোসেন। বিশেষ অতিথি ছিলেন জীবননগর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মঈনউদ্দীন মঈন, থানা কৃষক দলের আহ্বায়ক আব্দুল হামিদ, সদস্যসচিব সানোয়ার হোসেন, থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাসুদ আরিফ, থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান রানা ও থানা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেন।
আরও উপস্থিত ছিলেন হাসাদাহ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, হাসাদাহ ইউনিয়ন কৃষক দলের সিনিয়র সহসভাপতি আলী আহাম্মদ, সাধারণ সম্পাদক জাকির হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আত্তাপ, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান, হাসাদাহ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মামুন, সদস্যসচিব শামীম শেখ প্রমুখ। দোয়ার অনুষ্ঠান পরিচালনা হাফেজ মাওলানা সোহেল রানা। অনুষ্ঠান পরিচালনা করেন হাসাদাহ ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সামছুল আলম।
