‘মিশির’ জন্য সাংবাদিক আওয়াল পরিবারে শোক

আপলোড তারিখঃ 2025-03-12 ইং
‘মিশির’ জন্য সাংবাদিক আওয়াল পরিবারে শোক ছবির ক্যাপশন:

গত সোমবার সকালে বাড়ি থেকে বাইরে যায় মিশি (বিড়াল)। রাতে আর ফিরে আসেনি। গত মঙ্গলবার সকাল ৯টার দিকে অনেক খোঁজাখুঁজির পর তার মরদেহ পাওয়া যায়। এরপর সাংবাদিক আওয়াল হোসেনের স্ত্রী ও ছেলে আফিফ, মেয়ে জ্যোতি কান্নায় ভেঙে পড়েন। পরে বিড়ালটিকে নিয়ে এসে বাড়ির আঙিনায় কবর দেওয়া হয়।

সাংবাদিক আওয়াল হোসেন জানান, মিশি ছিল বাড়ির সবার কাছে প্রিয়। সবাই তাকে আদর করে নিয়মিত গোসল করাতো। আলাদাভাবে মাছ কিনে তাকে খেতে দেওয়া হতো। তার ছোট ভাইয়ের ছোট্ট মেয়ে ইরামনি প্রতিদিন কোলে নিয়ে থাকতো। খিদে পেলে মিশি পায়ের কাছে এসে মিউ মিউ করতো। রাতের বেলা যখন যার কাছে থাকতে ইচ্ছে হতো, তার কোলের মধ্যে ঘুমাতো। গত ৯ মার্চ দৈনিক সময়ের সমীকরণ পরিবারের সানভি ও রাসেলকে বাড়িতে আসতে দেখে মিশি আনন্দে উৎবেলিত হয়ে পড়ে। এছাড়া নিউজ করার সময় কোলের মধ্যে শুয়ে ঘুমাতো। এমনভাবে মিশি ছিল তাদের সন্তানের মতো। তার মৃত্যুতে বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। বারবার মিশির কথা মনে পড়ছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)