চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2025-03-12 ইং
চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় পুলিশ লাইন্স ড্রিলশেডে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা। সভায় জেলা পুলিশের অফিসার ও ফোর্সদের সমস্যা ও চাহিদা নিয়ে আলোচনা করা হয়। পুলিশ সুপার পূর্ববর্তী সভার সিদ্ধান্ত বাস্তবায়ন ও নতুন প্রস্তাবগুলো শোনেন। এবং বিভিন্ন থানায় দাপ্তরিক সরঞ্জাম ও প্রয়োজনীয় উপকরণ সরবরাহের নির্দেশ দেন। এছাড়াও ভালো কাজের স্বীকৃতিস্বরূপ গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদ্ঘাটন ও পেশাগত দক্ষতার জন্য ১১ পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়।

সভায় পুলিশ সুপার খন্দকার গোলাম মওলাসহ জেলা পুলিশের কর্মকর্তারা তাদের হাতে ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেন। সভায় পুলিশ সুপার, সকল পুলিশ সদস্যদের কল্যাণ, দক্ষতা বৃদ্ধি ও পেশাগত উন্নয়নে বিভিন্ন আলোচনা করেন।

এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) কনক কুমার দাস, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা। এছাড়ও ডিআইও-১, ডিএসবি, সকল থানার অফিসার ইনচার্জ, কোর্ট পুলিশ পরিদর্শক, আরআই, টিআই (প্রশাসন), ক্যাম্প ইনচাজসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)