দুটি ইটভাটায় ৯ লাখ টাকা জরিমানা

মেহেরপুরে কাগজপত্র না থাকায় টাস্কফোর্সের অভিযান

আপলোড তারিখঃ 2025-03-12 ইং
দুটি ইটভাটায় ৯ লাখ টাকা জরিমানা ছবির ক্যাপশন:

মেহেরপুরে পরিবেশ দূষণসহ বৈধ কাগজপত্র না থাকায় দুটি ইটভাটা মালিকে ৯ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর শহরের সার্কিট হাউজের পাশে এবং সদর উপজেলার আশরাফপুর গ্রামে এ অভিযোগ চালানো হয়। সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুল ইসলামের নেতৃত্বে দুপুরের দিকে মেহেরপুর শহরের সার্কিট হাউজের পাশে জহুরুল ব্রিকসে এ অভিযান চালানো হয়। এসময় ইটভাটার বৈধ কাগজপত্র না থাকাসহ বিভিন্ন অনিয়মের কারণে ভাটা মালিক জহুরুল ইসলামের নিকট থেকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন ২০১৩ সংশোধিত ২০১৯ এর ৪ ধারায় ৫ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
এরপর মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর এসবিআর ব্রিকসে অভিযান চালিয়ে একই ধারায় ৪ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। টাস্কফোর্সের অভিযানে অন্যদের মধ্যে সহকারী কমিশনার (ভূমি) গাজী মূয়ীদুর রহমান, বাংলাদেশ সেনাবাহিনী ২৭ ফিল্ড আর্টিলারি রেজিমেন্টের ওয়ারেন্ট অফিসার জামানসহ পুলিশ ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)