তিতুদহে বিএনপি নেতা হত্যা মামলায় আরও এক আসামি গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2025-03-11 ইং
তিতুদহে বিএনপি নেতা হত্যা মামলায় আরও এক আসামি গ্রেপ্তার ছবির ক্যাপশন:

দর্শনার তিতুদহে বিএনপি নেতা রফিকুল ইসলাম রফিক হত্যা মামলার আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার ভোরে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদ তিতুমীরের নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামি তিতুদহ গ্রামের মাঝপাড়ার মৃত আব্দুর রহিম মল্লিকের ছেলে আব্দুল লতিফ (৬২)।

পৃথক অভিযানে বিভিন্ন মামলার আসামি কুড়ুলগাছি গ্রামের মাঠপাড়ার মফিজ উদ্দিনের ছেলে দাউদ আলী (৪৮) গ্রেপ্তার হন। তার বিরুদ্ধে জিআর-১০০/১৯ ও প্রসেস নং ২৪১/২৫ মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। তাকেও পুলিশ বিশেষ অভিযানে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শহীদ তিতুমীর জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)