আবারো নৌকায় ভোট দিন- হাসেম রেজা

আপলোড তারিখঃ 2017-10-08 ইং
আবারো নৌকায় ভোট দিন- হাসেম রেজা ছবির ক্যাপশন:
আগামী জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-২ আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সহ-সম্পাদক হাশেম রেজা বলেছেন, শান্তি-সমৃদ্ধি ও নিরাপত্তা চাইলে আবারো নৌকায় ভোট দিন। এই নৌকা আমাদের সুখ-শান্তি, সমৃদ্ধি, নিরাপত্তা, উন্নয়ন, পারস্পরিক শ্রদ্ধাবোধ, মহান স্বাধীনতা এবং সৌভাগ্যের প্রতীক। তাই আগামী নির্বাচনে আমাদের দলের সকল নেতা-কর্মীকে নিজেদের মধ্যে সকল কোন্দল ভূলে ঐক্যবদ্ধ ভাবে দলীয় প্রতীক নৌকার বিজয় সুনিশ্চিত করতে হবে। তিনি আরো বলেন, মনে রাখবেন সামনে এছাড়া আমাদের আর কোন পথ নাই। হাশেম রেজা শুক্রবার বেলা ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত তার নিজ ইউনিয়ন কুড়–লগাছীর নতুনগ্রাম, বুইছিতলা, ফুলবাড়ি, চাকুলিয়া, ঠাকুরপুর, দূর্গাপুর, ধান্যঘরা, কুড়–লগাছী বাজার, চন্ডিপুর ও প্রতাবপুরে গণসংযোগ করেন। এসময় তিনি উল্লেখিত এলাকায় উপস্থিত দলের নেতা-কর্মী, সমর্থক ও সর্বস্তরের জনগনের উদ্যেশ্যে দেয়া বক্তব্যে উপরোক্ত কথাগুলি বলেন। শুক্রবারের গণসংযোগে জননেতা হাশেম রেজার সাথে ছিলেন, আওয়ামীলীগ নেতা হাজী মফিজ উদ্দীন, সাইদুর রহমান, আ,মজিদ, শরীফুল ইসলাম মিন্টু, আন্দুলবাড়িয়ার যুবলীগ নেতা জাহিদুল ইসলাম, রায়পুরের আওয়ামীলীগ নেতা শাহবুদ্দিন, মোহাম্মদ আলী, কবির হোসেন, সীমান্ত ইউনিয়নের আওয়ামীলীগ নেতা দিলু, জাকির হোসেন, বিল্লাল, বাবু, যুবলীগ নেতা জহিরুল ইসলাম, ছাত্রলীগ নেতা আ.হাকিম, লিটন, রিপন, রঞ্জু, আ.কাদের প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)