রোহিঙ্গা সমস্যা সমাধান করতে পারব : প্রধানমন্ত্রী

আপলোড তারিখঃ 2017-10-08 ইং
রোহিঙ্গা সমস্যা সমাধান করতে পারব : প্রধানমন্ত্রী ছবির ক্যাপশন:
সমীকরণ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নির্যাতন-হত্যা-ধর্ষণের হাত থেকে বাঁচতে মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের আশ্রয় ও সহায়তা মানবিক করণেই অব্যাহত রাখা হবে। বাংলাদেশ রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর কারণে আন্তর্জাতিক অঙ্গনও তাদের পাশে এসে দাঁড়িয়েছে। এ সংকট নিরসনে এখন বিশ্বব্যাপী নানা আলোচনা চলছে। মিয়ানমার আলোচনা শুরু করেছে। আন্তর্জাতিক চাপ ও আলোচনার মাধ্যমে আমরা ধীরে ধীরে এর সমাধান করতে পারব। গতকাল শনিবার সকালে জাতিসংঘ সফর শেষে দেশে ফেরার পর ঢাকার শাহজালাল বিমানবন্দরে এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন। ৫ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে মানবিকতা প্রদর্শনের পাশাপাশি জাতিসংঘের সাধারণ অধিবেশনে বক্তৃতায় এই সংকটের প্রতি বিশ্ববাসীর মনোযোগ আকর্ষণ করায় শেখ হাসিনাকে এই সংবর্ধনা দেয়া হয়। প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গা সমস্যার শুরুটা ১৯৭৮ সাল থেকেই। এবার প্রথম যখন তারা আসতে শুরু করলো-আমরা কিছুটা দ্বিধাগ্রস্থ ছিলাম, কী করবো। লাখ লাখ মানুষ চলে আসছে! পরে আমি খোঁজ নিলাম। জানলাম-সেখানে গণহত্যা চালানো হচ্ছে। আমাকে সিদ্ধান্ত নিতে সাহায্য করলো রেহানা। সে বললো, তুমি ১৬ কোটি মানুষকে খাওয়াতে পারছো; আর ৫-৭ লাখ মানুষকে খাওয়াতে পারবে না? তখনই সিদ্ধান্ত নিয়ে ছুটে গেলাম নির্যাতনের শিকার হয়ে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া মানুষ গুলোর মাঝে। আমরা তখনও জানতাম না কী করবো-কী খাওয়াবো! এখন অনেক দেশীয় ও আন্তর্জাতিক সংস্থা এগিয়ে এসেছে আমরা তাদের ধন্যবাদ জানায়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)