ছবির ক্যাপশন:
রমজান মাসের পবিত্রতা রক্ষা ও সাধারণ মানুষের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে আলমডাঙ্গা থানা পুলিশের বিশেষ অভিযানে শহরের প্রধান সড়কের দুই পাশের ফুটপাত দখলমুক্ত করা হয়েছে। এছাড়া প্রধান সড়কের পাশে দীর্ঘসময় মোটরসাইকেল রাখার কারণে সৃষ্ট যানজট নিরসনে পুলিশ ব্যবস্থা নেয়। অভিযান চলাকালে মোটরসাইকেল মালিকদের যানবাহন অন্যত্র সরিয়ে নিতে বলা হয়, এতে যান চলাচল স্বাভাবিক হয়।
গতকাল সকাল ১০টায় আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। শহরের আনন্দধাম সাদা ব্রিজ মোড়, লাল ব্রিজ মোড়, কাপড়পট্টি, কাঁচাবাজার, মাছ বাজারসহ পৌরসভার বিভিন্ন এলাকায় এ অভিযান চলে। অভিযানে উপস্থিত ছিলেন থানা পুলিশের এসআই শামসুল, এসআই বাবুল, এসআই সামসুর, এএসআই শরিফুল ইসলাম, এএসআই নজরুল ইসলাম, এএসআই হাসান আলী, এএসআই মেহেদী হাসানসহ একদল চৌকস পুলিশ সদস্য।
এ বিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান বলেন, ‘অভিযান অব্যাহত থাকবে। সাধারণ মানুষের যাতে কোনো ভোগান্তি না হয়, সে বিষয়টি সকলকে নজরে রাখতে হবে।’
