ছবির ক্যাপশন:
আজ ২৫ ফাল্গুন, সাংবাদিক জাহিদুল ইসলাম মামুনের জন্মদিন। এই দিনে তিনি জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া গ্রামের রাজধানীপাড়ার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। জাহিদুল ইসলাম মামুন দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার আন্দুলবাড়ীয়া প্রতিবেদক ও আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সভাপতি। জন্মদিনে তাকে শুভেচ্ছা জানিয়েছেন দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার সম্পাদক ও প্রকাশক শরীফুজ্জামান শরীফ, প্রধান সম্পাদক নাজমুল হক স্বপনসহ সমীকরণ পরিবার। এছাড়া আন্দুলবাড়ীয়ার বিভিন্ন সংবাদপত্রের পরিবেশক খাজির আহাম্মদ, আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সকল সদস্য, আন্দুলবাড়ীয়া কলেজের অধ্যক্ষ এস এম এনায়েতুল হক প্রমুখ তাকে শুভেচ্ছা জানিয়েছেন। (বিজ্ঞপ্তি)
