দুই ব্যবসায়ীকে ৭ হাজার টাকা জরিমানা

আপলোড তারিখঃ 2025-03-10 ইং
দুই ব্যবসায়ীকে ৭ হাজার টাকা জরিমানা ছবির ক্যাপশন:

দামুড়হুদা উপজেলায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে দুই ব্যবসায়ীকে ৭ হাজার টাকা জরিমানা করেছে। গতকাল রোববার বেলা সাড়ে ১১টা থেকে ১টা পর্যন্ত অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। অভিযান পরিচালনায় সহযোগিতা করেন ক্যাব সদস্য মো. রফিকুল ইসলাম ও জেলা পুলিশের একটি দল।

মোহাম্মদ মামুনুল হাসান জানান, রোববার বেলা সাড়ে ১১টা থেকে ১টা পর্যন্ত তারা দামুড়হুদা বাজারে অভিযান পরিচালনা করেন। এসময় হোটেল, ফলের দোকান, ওষুধ, মুড়ি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের পাইকারি ও খুচরা পর্যায়ে বিভিন্ন প্রতিষ্ঠান তদারকি করা হয়। অভিযানে ব্যবসায়ীদের পরিচ্ছন্ন পরিবেশে ইফতারি সামগ্রী তৈরি, ন্যায্যমূল্যে পণ্য ক্রয়-বিক্রয়, অবৈধ মজুদ না করা, সঠিকভাবে মূল্যতালিকা প্রদর্শন, ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয় না করার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়।

মোহাম্মদ মামুনুল হাসান আরও জানান, এসময় মূল্য-তালিকা না প্রদর্শন করার কারণে মো. রায়হান আলীর প্রতিষ্ঠান মেসার্স রায়হান স্টোরকে ২ হাজার টাকা ও পণ্য সর্বোচ্চ খুচরা মূল্য না থাকার কারণে মো. মোস্তফা কামালের প্রতিষ্ঠান মেসার্স সততা স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)