মেহেরপুর পৌর ওয়ার্ড বিএনপির সম্মেলন ও ইফতার

আপলোড তারিখঃ 2025-03-09 ইং
মেহেরপুর পৌর ওয়ার্ড বিএনপির সম্মেলন ও ইফতার ছবির ক্যাপশন:

মেহেরপুর পৌর ৬ নম্বর ওয়ার্ড বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার মেহেরপুর পৌরসভার টিএনটি অফিসের পাশে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সম্মেলন ইফতার ও দোয়া মাহফিল জেলা বিএনপির সদস্য হাফিজুর রহমান হাফির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট কামরুল হাসান। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক ফয়েজ মোহাম্মদ।

এসময় উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি সদস্য আলমগীর খান সাতু, জাকির হোসেন ,মশিউর রহমান, রোমানা আহমেদ, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মিজান মেনন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজমুল হোসেন মিন্টু, জেলা যুবদলের সহসভাপতি আনিসুল রহমান লাভলু, জেলা জিয়া মঞ্চের আহ্বায়ক অ্যাডভোকেট নজরুল ইসলাম, জেলা জিয়া মঞ্চের সদস্যসচিব মনিরুল ইসলাম মনি, জেলা যুবদলের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট এহান উদ্দিন মনা, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাকিবুল ইসলাম সজল, ফিরোজুর রহমান ফিরোজ, জেলা যুবদলের সদস্য মেহেদী হাসান রোলেক্স, জেলা ছাত্রদলের সহসভাপতি নাহিদ মাহবুব সানি, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান তপন, জেলা মহিলা দলের সহসভাপতি ছাবিহা সুলতানা, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ফুর্তি হাসান, নাহিদ আহমেদ, আবুল হাশেম, সৌরভ প্রমুখ।

মেহেরপুর পৌর ৬ নম্বর ওয়ার্ড সম্মেলনে সভাপতি রুহুল কুদ্দুস, সিনিয়র সহসভাপতি শাহ ইসমাইল হোসেন, সহসভাপতি মীর জাকির হোসেন, ইয়াকুব আলী ডাবলু, সাধারণ সম্পাদক আবু ইউসুফ মিরন, সিনিয়র যুগ্ম সম্পাদক মুকিবুল ইসলাম নিরু, সাংগঠনিক সম্পাদক হামিদুল ইসলাম রেমিম নির্বাচিত হয়েছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)