চুয়াডাঙ্গায় ব্যবসা প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি

আপলোড তারিখঃ 2025-03-09 ইং
চুয়াডাঙ্গায় ব্যবসা প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা পৌর শহরের সিঅ্যান্ডবি পাড়ায় মেসার্স ইসলাম ট্রেডার্স নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। অজ্ঞাত চোরেরা দোকানের টিনের ছাদ কেটে ভেতরে প্রবেশ করে নগদ ৩০ হাজার ৫০০ টাকা নিয়ে পালিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

ভুক্তভোগী ব্যবসায়ী নুরুল ইসলাম শাহিন জানান, গত শুক্রবার রাত ১০টা থেকে গতকাল শনিবার ভোর ৫টার মধ্যে তার দোকানে এই চুরির ঘটনা ঘটে। তিনি জানান, সকালে দোকানে গিয়ে দেখেন উপরের টিন কাটা এবং ক্যাশবাক্স খালি। এ ঘটনায় তিনি গতকালই চুয়াডাঙ্গা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, অভিযোগ পেয়েছেন এবং ঘটনাটি তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে, স্থানীয় ব্যবসায়ীরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও চোরদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। চুরির ঘটনার পর এলাকা ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)