চুয়াডাঙ্গায় পুলিশের বিশেষ অভিযানে মাদকদ্রব্যসহ ৪১ জন আটক

আপলোড তারিখঃ 2017-10-08 ইং
চুয়াডাঙ্গায় পুলিশের বিশেষ অভিযানে মাদকদ্রব্যসহ ৪১ জন আটক ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: বিশেষ অভিযানে গাঁজা, ইয়াবা, হেরোইন ও ফেনসিডিল উদ্ধারসহ মোট ৪১জনকে আটক করেছে চুয়াডাঙ্গা পুলিশ। খুলনা রেঞ্জ ডিআইজির নির্দেশে গতকাল চুয়াডাঙ্গা জেলার চার থানায় এ অভিযান পরিচালনা করা হয়। চুয়াডাঙ্গা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, খুলনা রেঞ্জাধীন সকল জেলায় গুরুত্বপূর্ণ মামলার আসামী ও জঙ্গী গ্রেফতার মাদকদ্রব্য ও অবৈধ্য অস্ত্র উদ্ধারের জন্য বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল চুয়াডাঙ্গা জেলার সকল থানায় এ অভিযান পরিচালনার সময় ৪৫০ গ্রাম গাঁজা, ১০ পিচ ইয়াবা, ৭৪ বোতল ফেনসিডিল, ৬২ গ্রাম হেরোইন উদ্ধারসহ মোট ৪১জন আসামীকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)