মাদক ও ভারতীয় ওষুধ উদ্ধার, আটক ৬

আপলোড তারিখঃ 2025-03-07 ইং
মাদক ও ভারতীয় ওষুধ উদ্ধার, আটক ৬ ছবির ক্যাপশন:

সমীকরণ প্রতিবেদন:
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিজিবির (৫৮ ব্যাটালিয়ন) পৃথক অভিযানে মাদকদ্রব্য, ভারতীয় ওষুধসহ বিভিন্ন চোরাচালানি পণ্য উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় ৬ বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টা ২০ মিনিটে মহেশপুর ব্যাটালিয়নের রাজাপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মেইন পিলার ৭১/৯-এস থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রাজাপুর গ্রামে অভিযান চালায় বিজিবি। হাবিলদার মো. ওলিয়ার রহমানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে আসামিবিহীন অবস্থায় ২ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।

এর আগে একই দিন দিবাগত রাত ২টার দিকে যাদবপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৪৯/৫-এস থেকে ৫০ গজ ভেতরে পারগোপালপুর নামক স্থান থেকে নায়েব সুবেদার আসাদুর রহমানের নেতৃত্বে পৃথক অভিযান পরিচালিত হয়। এসময় মালিকবিহীন অবস্থায় ৩৫ পিস ভারতীয় যৌন উত্তেজক ট্যাবলেট ও ৬৬৮ পিস ভারতীয় বিভিন্ন ধরনের ওষুধ উদ্ধার করা হয়।

সকাল ৭টায় বেনীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৬১/১৬-আর থেকে ৪০০ গজ ভেতরে পিপুলবাড়িয়া গ্রামে আরোও একটি অভিযান চালায় বিজিবি। হাবিলদার আব্দুল কাইয়ুমের নেতৃত্বে পরিচালিত অভিযানে দুই বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। তারা হলেন- খুলনার দৌলতপুর থানা মানিকতলা গ্রামের জালাল মোল্লার ছেলে মিলন মোল্লা (৩১) ও কুমিল্লার তিতাস থানাধীন ভাটিবন্দ গ্রামের আব্দুল মজিদের ছেলে সেলিম (৪১)।

এছাড়াও সকাল ৭টায় কুসুমপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৬১/১৬-আর থেকে ৪০০ গজ অভ্যন্তরে চাপাতলা গ্রামে অভিযান চালানো হয়। নায়েব সুবেদার আব্দুল করিম খানের নেতৃত্বে পরিচালিত নিয়মিত টহলে আরোও চারজন বাংলাদেশি নাগরিক আটক হন। আটককৃতদের মধ্যে দুজন নারী, কুমিল্লার ভাটিবন্দ গ্রামের ফজলু মিয়ার ছেলে হযরত (৪২) ও খুলনার দিঘলিয়া থানার ছাদিক শেখের ছেলে কামাল শেখ (২৫)।
মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার) মোহাম্মদ সাইফুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আটককৃতদের বিরুদ্ধে ঝিনাইদহের মহেশপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)