দর্শনায় এক কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

আপলোড তারিখঃ 2025-03-07 ইং
দর্শনায় এক কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক ছবির ক্যাপশন:


মাদক বিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে দর্শনা থানা পুলিশ। গতকাল শুক্রবার বিকেল সাড়ে চারটায় থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদ তিতুমীরের নেতৃত্বে অভিযান চালিয়ে জিরাট-মদনা সড়কের জৈব সার কারখানার সামনে থেকে তাদের গ্রেপ্তার করে থানা পুলিশের একটি দল। গ্রেপ্তারকৃতরা হলেন- রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানার সোনাপুর পূর্বপাড়া আবাসনের মৃত শরীফ মণ্ডলের ছেলে মিজান মণ্ডল (৩৪) ও দর্শনা থানাধীন পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের জিরাট গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে হায়াত আলী (৫২)।

পুলিশ জানায়, গতকাল বিকেলে এসআই মাসুদুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে জিরাট-মদনা সড়ক এলাকা থেকে তাদের আটক করে। এসময় তাদের কাছে থাকা একটি ব্যাগ তল্লাশি করলে স্কচটেপে মোড়ানো ১ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। ওসি শহীদ তিতুমীর জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে গতকালই চুয়াডাঙ্গা আদালতে সোপর্দ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)