ব্রিজ ভেঙে গর্তে পরিণত : দুর্ঘটনার আশঙ্কা

আপলোড তারিখঃ 2017-10-08 ইং
ব্রিজ ভেঙে গর্তে পরিণত : দুর্ঘটনার আশঙ্কা ছবির ক্যাপশন:
জীবননগরের মহানগর সিনেমা হলের সামনে জীবননগর অফিস: জীবননগর পৌর শহরের ৪নং ওর্য়াডের মহানগর সিনেমা হলের সামনে ব্রিটিশ আমলের ব্রিজটি ভেঙে ঝুঁকিপূর্ণ গর্তে পরিণত হয়েছে। যে কোন সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। জীবননগর শহরের প্রধান কেন্দ্র থেকে মাত্র আধা কিলোমিটার দুরত্ব মহানগর সিনেমা হল। মেইন শহরের চেয়ে কোন অংশে কম নেই যান চলাচলের। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলে ট্রাক, পিকআপ, অটো রিকশাসহ বিভিন্ন ধরনের যানবাহন। বিশেষ করে প্রতিদিন মহানগর সিনেমা হলের সামনে পুরাতন ব্রিজের উপর দিয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় চাউল ভর্তি ১০ চাকার ট্রাক, পাথর ও ইটের গাড়ি যাতায়াত করায় ব্রিজটির এক দিক ভেঙে গর্তে পরিণত হয়েছে। যার ফলে রাস্তা দিয়ে চলাচলে ঝুঁকিপূর্ণ হয়ে দাড়িয়েছে। স্থানীয় ব্যবসায়ীরা জানান, বেশকয়েক দিন আগে এই রাস্তা দিয়ে একটি চাউল ভর্তি ১০ চাকার ট্রাক যাওয়ার পর থেকে ব্রিজের মাঝখান ভেঙে গর্তে পরিণত হয়। গর্তের ফলে মাঝে কয়েকজন পথচারী দুর্ঘটনার শিকার হয়ে আহত হয়। এরপর থেকে গর্তে পরিনত হওয়া রাস্তার মাঝে জনসাধারনের সচেতনার জন্য লাল কাপড় টাঙিয়ে রাখা হয়। বর্তমান রাস্তাটির ব্রিজ ভেঙ্গে একটি গর্তে পরিণত হয়েছে। এ ব্যাপারে জীবননগর পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর সোয়েব আহম্মেদ অঞ্জন জানান, মহানগর সিনেমা হলের সামনে যে ব্রিজটি আছে, এটি অনেক পুরাতন একটি ব্রিজ। বর্তমানে ব্রিজটি ভেঙ্গে গর্তে পরিণত হয়েছে এটি আমি দেখেছি। আসলেই রাস্তাটি খুবই ঝুঁকিপূণূ হয়ে পড়েছে। আমি বিষয়টি পৌর মেয়র মহোদয়কে জানাবো, আশা করি খুব শিঘ্রই সংস্কার করা হবে। এদিকে ব্যবসায়ী সহ স্থানীয় জনগনের দাবি, ব্রিজ ভেঙে একটি বড় ধরনের দুর্ঘটনা হওয়ার আগেই, যেন জরাজীর্ণ ব্রিজটি সংস্কার করা হয়। সেজন্য জীবননগর পৌর মেয়রসহ ঊর্ধ্বতন কর্মকর্তার আশু হস্তক্ষেপ কামনা করছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)